Loading live market data...
Loading active stocks...
Connecting...

তোর্সা সেতুতে দুর্ঘটনা! রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক, মৃত্যু চালকের

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। তোর্সা সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নিচে নদীতে পড়ে গেল কন্টেনার ট্রাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। তোর্সা সেতুর রেলিং ভেঙে প্রায় ৪০ ফুট নিচে নদীতে পড়ে গেল কন্টেনার ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে আলিপুরদুয়ার হাসিমারা র কাছে। স্থানীয়রা জানিয়েছেন, আজ ভোরে হাসি মারার কাছে ৩১/সি জাতীয় সড়কে তোর্সা সেতুর উপর দিয়ে একটি কন্টেনার ট্রাক যাচ্ছিল।

ট্রাকটির গতি এতটাই বেশি ছিল যে, উল্টোদিক থেকে আসা একটি লরিকে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এরপরেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তোর্সা সেতুর রেলিং ভেঙে ৪০ ফুট নিচে নদীতে পড়ে যায়। এবং নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। যদিও এই মুহূর্তে নদীতে জল নেই। তাই উদ্ধারকাদে বেশি সমস্যা হয়নি। কিন্তু ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্টেনার ট্রাকটি অসমের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। যথেষ্ঠ দ্রুত গতিতে ছিল ট্রাকটি। হাসিমারার কাছে আসতেই লরির সঙ্গে ট্রাকটির ভয়াবহ সংঘর্ষ হয়।

যার ফলে ট্রাকটি সোজা রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তাতেই মৃত্যু হয় গাড়ি চালকের। কিন্তু চালকের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর সেতুর উপরে স্বাভাবিকভাবেই ভিড় জমে যায়। যার ফলে সেতুতে সাময়িক যানজটের সৃষ্টি হয়। ট্রাক, লরির লাইন পড়ে যায়। তবে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন পুলিশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেন। এবং নিহত চালককে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তাঁর পরিচয় জানার জন্য চেষ্টা করছে।যদিও পাহাড়ি এলাকায় এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই গাড়ি গুলির চরম গতিবেগের কারণে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

‘নির্বাচনের আগেই বিজেপিতে যোগদানের প্রস্তাব পেয়েছিলেন কাঞ্চন’, বিস্ফোরক শ্রীময়ী

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

সন্দেহের জের, লিভ-ইন পার্টনারের সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন প্রেমিক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

চুঁচুড়ায় দখল হয়ে যাওয়া তৃণমূলের কার্যালয় নিজের হাতে খুলে দিলেন বিজেপি বিধায়ক