হাবড়ায় প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়া ও কালি দিয়ে বিকৃত করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি , হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় প্রধানমন্ত্রীর ফেস্টুন ছেঁড়া ও ও কালি দিয়ে বিকৃত করার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বিজেপির।উত্তর ২৪ পরগনার হাবড়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ, হাবড়া বানিপুর(Banipur) এলাকায় বিজেপির পক্ষ থেকে লাগানো প্রধানমন্ত্রীর(PM) ছবি সহ বিভিন্ন ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলা ও বিকৃত করা হয়েছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।ঘটনার পরই বিজেপির পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই প্রসঙ্গে হাবড়া বিজেপির যুব সভাপতি দেবজ্যোতি দাম অভিযোগ করে বলেন, “তৃণমূল ভারসাম্য হারিয়ে ফেলছে, তাই এই ধরনের কাজ করছে। আরও দাবি করে বলেন, পরিকল্পিতভাবেই তাদের প্রচার সামগ্রী নষ্ট করা হয়েছে।”পুলিশ অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। যে এলাকায় এই ঘটনাগুলি ঘটেছে তার আশেপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজ দেখে দুষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে,সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার মনোনয়ন জমা দিতে মঙ্গলবার দুপুরে বসিরহাট মহকুমা শাসকের(SDO Office) দফতরে হাজির হন।

মনোনয়ন দিতে এসে তিনি বলেন,বিগত লোকসভায় আমাদের দল সন্দেশখালিতে পিছিয়ে ছিল। তার কারণ বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে সন্দেশখালিতে মানুষকে ক্ষেপিয়ে তুলেছিল তৃণমূলের বিরুদ্ধে। যে কারণে মানুষ ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিল । কিন্তু মানুষের ভুল মানুষ বুঝতে পেরেছে। তাই এবার ২০২৬ এর বিধানসভা ভোটে আমি জিতব । ১০০ ভাগ আশাবাদী আমি জেতার ব্যাপারে। বিজেপি যতই কুৎসা করুক তৃণমূল কংগ্রেস সব কেন্দ্রে জয়ী হবে।

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা