ভোটে বন্ধ থাকবে মদের দোকান ও পানশালা, মাথায় হাত সুরাপ্রেমীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ভোটের মুখে মদের বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে ‘ড্রাই ডে’-র সূচি ঘোষণা করেছে নবান্ন। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবগারি দপ্তর।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দফার ভোটগ্রহণ হবে ২৩ ও ২৯ এপ্রিল। এই দিনগুলিতে যেসব এলাকায় ভোট হবে, সেখানে মদের দোকান, বার ও পানশালা সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ৪ মে, অর্থাৎ ফল ঘোষণার দিন, গোটা রাজ্য জুড়েই সব ধরনের মদের বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ জারি করেছে Excise Department West Bengal, যা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় দুর্যোগ শুরু, জারি লাল সর্তকতা

নিয়ম অনুযায়ী, কোনও এলাকায় ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই ‘ড্রাই ডে’ চালু করতে হবে। সেই হিসেবে ২৩ এপ্রিলের ভোটের জন্য সংশ্লিষ্ট এলাকায় ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে মদের দোকান ও বার বন্ধ রাখতে হবে, যা ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। একইভাবে, ২৯ এপ্রিলের ভোটের ক্ষেত্রে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে নিষেধাজ্ঞা এবং তা ভোট শেষ হওয়া পর্যন্ত চলবে। এছাড়াও, যদি কোনও কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, সেখানেও একই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের ফলে ভোটের সময় অশান্তি বা বিশৃঙ্খলার সম্ভাবনা অনেকটাই কমবে। নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ নতুন নয়, তবে এবারও কঠোরভাবে তা বাস্তবায়নের উপর জোর দিচ্ছে প্রশাসন। ফলে ভোটের আগে ও ফল ঘোষণার দিনে রাজ্য জুড়ে কার্যত ‘ড্রাই ডে’ পালিত হবে।

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য