যুদ্ধবিরতিতে নেই লেবানন! পাকিস্তানের দাবি খারিজ নেতানিয়াহুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে চলা  যুদ্ধের   মাঝেই ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প-এর প্রস্তাবকে ইজরায়েল সমর্থন করলেও এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

 নেতানিয়াহুর দফতর জানায়, ইজরায়েল চায় যাতে ইরান আর কখনও যুক্তরাষ্ট্র, ইজরায়েল বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির জন্য পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসবাদী হুমকি হয়ে উঠতে না পারে। এই লক্ষ্য পূরণে আমেরিকা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে বলেও দাবি করা হয়েছে।নেতানিয়াহুর এই বক্তব্য আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ-এর মন্তব্যের পর। শরিফ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা লেবাননসহ সমগ্র অঞ্চলের ক্ষেত্রেই কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২ মার্চ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা ইজরায়েলের বিভিন্ন শহরে রকেট হামলা চালানোর পর সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। এরপর ইজরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। এতে এখন পর্যন্ত ১৫০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে ১০ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের আয়োজন করছে।ইরান জানিয়েছে, যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য তাদের ১০ দফা প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো শর্ত রয়েছে। ট্রাম্পও বলেছেন, এই প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?