গরমে শরীর ও মনকে সুস্থ রাখতে আয়ুর্বেদের সহজ টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি:গ্রীষ্মের তীব্র তাপমাত্রা আমাদের শরীর ও মনের উপর সরাসরি প্রভাব ফেলে। দূষণ, অনিয়মিত জীবনযাপন এবং অতিরিক্ত গরম মিলিয়ে এই সময়টায় ক্লান্তি, ডিহাইড্রেশন ও মানসিক চাপ বাড়ে। এই পরিস্থিতিতে প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ আবারও সামনে এসেছে।.সহজ, স্বাভাবিক ও প্রাকৃতিক কিছু উপায়, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকাল এমন একটি সময়, যখন শরীরকে জোর করে কাজ করানোর বদলে তাকে বোঝা এবং যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আয়ুর্বেদের মূল দর্শন হল শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখা। গরমকালে এই ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই প্রয়োজন সচেতন জীবনযাপন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সময়ে সহজ অভ্যাস ও নিয়ম মেনে চলাই শরীরকে সুস্থ রাখতে পারে। দিনের শুরুতে সঠিকভাবে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস হালকা গরম জল শরীরকে ভেতর থেকে জাগিয়ে তোলে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এই অভ্যাস শরীরকে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে দিনের জন্য প্রস্তুত করে।
গ্রীষ্মকালে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। ভারী, মশলাদার ও তেলযুক্ত খাবারের পরিবর্তে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া উচিত। মৌসুমি ফল, সবজি এবং জলসমৃদ্ধ খাবার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। একইসঙ্গে দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়, কারণ এতে শরীরের শক্তি অযথা ক্ষয় হয় এবং ক্লান্তি বাড়ে।শুধু খাদ্য বা জল নয়, মানসিক শান্তিও গরমে সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ দিক। সাধারণত প্রণায়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। এছাড়া অনুলোম-বিলোমের মতো ব্যায়াম শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিন মাত্র ৫ থেকে ১০ মিনিট এই ধরনের শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে এবং শরীরকে স্থিতিশীল রাখতে কার্যকর ভূমিকা নেয়।

গরমকালে জীবনযাপনের ছোট ছোট অভ্যাসেও সচেতন হওয়া প্রয়োজন। যেমন হঠাৎ করে ঠান্ডা পরিবেশ থেকে গরমে যাওয়া বা উল্টোটা শরীরের ওপর চাপ ফেলতে পারে, তাই ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। একইভাবে সন্ধ্যার সময়টাকে শান্ত রাখা, হালকা খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা শরীরকে পুনরুদ্ধারে সাহায্য করে।সব মিলিয়ে, আয়ুর্বেদের এই সহজ নিয়মগুলো দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে শুধু গরমের কষ্ট কমে না, বরং দীর্ঘমেয়াদে শরীর ও মন সুস্থ থাকে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের