ইনফ্লুয়েন্সার থেকে সোজা রাজনীতিতে! ভোটে কি বাজিমাত করতে পারবেন বনগাঁ দক্ষিণের ঋতুপর্ণা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে বেজেছে ভোটের বাদ্যি। হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। এবার মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য।

রাজনীতিতে সদ্য পথচলা শুরু হলেও, ভোট ময়দানে নতুন মুখ নয় ঋতুপর্ণা আঢ্যর। বনগাঁর পুরসভার প্রাক্তন পুরপ্রধান। ঋতুপর্ণার মা জ্যোৎস্না আঢ্যও বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান। বর্তমানে তিনি বনগাঁ পুরসভার ভাইস চেয়ারম্যান। স্বাভাবিক ভাবে রাজনৈতিক পরিবেশেই বড় হয়েছেন ঋতুপর্ণা।ফেসবুক হোক বা ইনস্টা, বরাবরই অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে বেশি সক্রিয় তিনি । ফলোয়ার্সও ভালোই। ইশ্বরের প্রতি তাঁর ভক্তি-শ্রদ্ধাও খুব। একাধিক মন্দিরে পুজো দেওয়ার ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। ফেসবুক বায়োতে বিজনেস ওম্যান বলেও নিজের পরিচয় দিয়েছেন।

তবে রাজনীতির ময়দানে হাত শিবিরের হাত ধরেই হাতেখড়ি হয় তাঁর। কংগ্রেসের হয়ে জীবনের প্রথম পুরসভা নির্বাচনে লড়েন তিনি। সহজে জেতেনও। পরে তৃণমূলে যোগ দেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হওয়ার পরেই বিজেপিকে হারানোর শপথ নিয়েছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) ঋতুপর্ণা আঢ্য মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, যেদিন থেকে আমি প্রচার শুরু করেছি, সেদিন থেকে শুধু আশীর্বাদ আর ভালোবাসা পাচ্ছি। এমনকি, দাদু-ঠাকুমারা ঢুমুও খাচ্ছে। তাদের সবার আশীর্বাদ আমার সঙ্গে আছে। শুধু বনগাঁ দক্ষিণ নয় বনগাঁ উত্তরও আমরা জিতব। ঋতুপর্ণা আরও বলেন, আমাদের দল মহিলা ও কৃষক অনেক সাহায্য করেছে। তাই মানুষ আমাদের পাশে সর্বদাই আছে। এখন বনগাঁ ঋতুপর্ণাকে জিতিয়ে আনে কি না, সেটাই দেখার।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর