অশান্তি এড়াতে জম্মু ও কাশ্মীর খেকে বুলেটপ্রুফ সেনাগাড়ি এল মালদায়

Share:

 

নিজস্ব প্রতিনিধি,মালদা  : বুধবার সকালে মালদহ শহরের ডিএসএ ময়দানে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর একটি বিশেষ ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’।গাড়িটি আনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে, এবং সবরকমের অশান্ত পরিস্থিতি সামাল দিতে এই বিশেষ যান ব্যবহার করা হয়।

 

প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনও ধরনের হিংসাত্মক পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই বুলেটপ্রুফ গাড়ির আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই গাড়িতে চেপে স্পর্শকাতর এলাকায় টহল ও অভিযান চালাতে পারবেন, যা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে বলে মনে করা হচ্ছে।সাম্প্রতিক সময়ে এসআইআর ইস্যুকে ঘিরে মালদহ জেলার একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভ ঘিরে পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে ওঠেছিল। বিক্ষোভের জেরে স্থানীয় প্রশাসনের উপর চাপ বাড়তে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

 

এর মধ্যেই কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা জেলায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে ওই আধিকারিকদের উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় হামলা, বিক্ষোভ এবং রাস্তা অবরোধের মতো ঘটনাও সামনে আসে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।এই ঘটনার পরই প্রশাসন এবং নির্বাচন কমিশন পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। তদন্ত চলাকালীন যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সেই দিকেও নজর রাখা হচ্ছে।

 

প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বুলেটপ্রুফ গাড়ি মোতায়েনের ফলে যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”সব মিলিয়ে, ভোটের আগে মালদহে নিরাপত্তা নিয়ে প্রশাসনের বাড়তি সতর্কতা স্পষ্ট। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেদিকেই নজর রাখা হচ্ছে।

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

মায়াপুর সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার