মর্মান্তিক! SIR-র ট্রাইব্যুনালে ফর্ম জমা দিতে যাওয়ার আগে দুর্ঘটনায় মৃত্যু টোটো চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, তালদি : ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। সাপ্লিমেন্টারি তালিকাতে নাম নেই। তাই নতুন করে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করতে SIR-র ট্রাইবুনালে আবেদন জমা দিতে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক টোটো চালক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম পঞ্চা সরদার(৫২) (Poncha Sarder)। দক্ষিণ ২৪ পরগনার হেদিয়াখালি গ্রামের বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার পঞ্চা সরদার পেশায় টোটো চালক। এদিন সকালে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাঁচজন। তাঁরা ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়ার জন্য মহকুমায় যাওয়ার কথা ছিল। সেখানে পৌঁছোবার আগেই তালদি সংলগ্ন এলাকায় টোটোতে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হয় ওই টোটো চালক। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। বাকিরাও আহত হন। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত টোটোচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালিন ওই টোটো চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে এমন দুর্ঘটনার খবর হেদিয়াখালি গ্রামে পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

তাঁদের অভিযোগ, চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে নাম। চিন্তায় ছিলেন ওই টোটো চালক। ট্রাইব্যুনালে আবেদন করার জন্য আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছিলেন মহকুমা অফিসে যাওয়ার আগেই বিপত্তি। দুর্ঘটনার জেরে মৃত্যু হল ওই টোটো চালকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।  

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে