ঋতুস্রাবের সময় বিপদ ডেকে আনতে পারে এই ৫ ফল, সতর্ক করছেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাসিক ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন নারীদের শরীরে নানা হরমোনগত পরিবর্তন ঘটে। এই সময় হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায় এবং শরীর তুলনামূলক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। ফলে খাবারের সামান্য ভুল বাছাইও পেটব্যথা, গ্যাস, ফোলাভাব বা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। সাধারণভাবে ফল স্বাস্থ্যকর হলেও, মাসিকের সময় কিছু ফল খেলে উল্টে সমস্যা বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই এই সময় কোন ফল খাওয়া উচিত এবং কোন ফল এড়িয়ে চলা ভালো-তা জানা জরুরি।

স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মতে, মাসিকের সময় অতিরিক্ত অম্লীয় বা কঠিন হজমযোগ্য ফল খেলে পেটফাঁপা, অ্যাসিডিটি ও অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু ফল শরীরে জল ধরে রাখার প্রবণতা বা রক্তপাতও বাড়াতে পারে। তাই সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।মাসিকের সময় যে ফলগুলো এড়িয়ে চলা ভালো-

•কাঁচকলা: এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ হজমেন সমস্যা তৈরি করতে পারে। ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অস্বস্তি বাড়তে পারে।

•তরমুজ: জলসমৃদ্ধ ফল হলেও এই সময় শরীরে ফোলাভাব বাড়াতে পারে এবং শরীর ভারী লাগতে পারে।

•সাইট্রাস ফল (কমলালেবু, মুসাম্বি ইত্যাদি): অতিরিক্ত অম্লত্বের কারণে পেটে জ্বালা, অ্যাসিডিটি বা বমিভাব বাড়তে পারে।

•অতিরিক্ত চিনি মেশানো শুকনো ফল: এগুলি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে প্রদাহ, পেটব্যথা ও মুড সুইং বাড়াতে পারে।

•আনারস: এতে থাকা ব্রোমেলাইন এনজাইম অতিরিক্ত খেলে রক্তপাত বাড়তে পারে বা পেটব্যথা তীব্র হতে পারে।

মাসিকের সময় যে ফলগুলো খাওয়া ভালো

•বেরি জাতীয় ফল: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সহজে হজম হয়।

•আপেল: ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ভালো রাখতে সাহায্য করে।

•পাকা কলা: পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় পেটের অস্বস্তি কমাতে সহায়তা করে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের শরীরের প্রতিক্রিয়া বোঝা। যে খাবারে স্বস্তি পাওয়া যায়, সেটিই বেছে নিলে মাসিকের দিনগুলো অনেকটাই আরামদায়ক হতে পারে।

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান