কাঁচা পেঁপে না পাকা পেঁপে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি বেশি কার্যকর?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়াবেটিসে ভোগা মানুষের জন্য প্রতিদিনের খাবারে কী খাওয়া উচিত, তা নিয়ে বিভ্রান্তি থাকেই। ফলের মধ্যে পেঁপে অত্যন্ত জনপ্রিয় হলেও কাঁচা না পাকা কোনটি রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পেঁপের ধরন, পুষ্টিগুণ এবং গ্লাইসেমিক ইনডেক্স এই তিনটি বিষয়ই নির্ধারণ করে এটি শরীরে কী প্রভাব ফেলবে।

পেঁপে একটি পুষ্টিগুণে ভরপুর ফল, যা ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে, পেঁপেতে থাকা ফ্ল্যাভোনয়েড ও স্যাপোনিন রক্তে শর্করা কমাতে সাহায্য করতে পারে। তবে পাকা পেপের মাত্রা এর প্রভাবকে অনেকটাই বদলে দেয়। কাঁচা পেঁপে সাধারণত সবুজ ও শক্ত হয় এবং এতে প্রাকৃতিক চিনি কম থাকে। প্রতি ১০০ গ্রামে প্রায় ১.২ গ্রাম চিনি এবং ২.৬ গ্রাম ফাইবার থাকায় এটি শরীরে ধীরে ধীরে গ্লুকোজ ছাড়ে। এর গ্লাইসেমিক লোড কম হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি তুলনামূলকভাবে নিরাপদ। কাঁচা পেঁপে তরকারি, স্যালাড বা ভাজা হিসেবে খাওয়া যায়, যা দৈনন্দিন খাদ্যতালিকায় সহজেই অন্তর্ভুক্ত করা সম্ভব।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় এই জিনিস দানে ফিরবে সৌভাগ্য, জানুন প্রেমানন্দ মহারাজের বিশেষ পরামর্শ

অন্যদিকে, পাকা পেঁপে নরম, মিষ্টি এবং সরাসরি খাওয়ার উপযোগী। এতে ভিটামিনের পরিমাণ বেশি হলেও চিনি প্রায় ৭.৮ শতাংশ প্রতি ১০০ গ্রামে থাকে। ফলে এটি দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পাকা পেঁপে সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এটি খাওয়ার সময় প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে মিলিয়ে খেলে শর্করার প্রভাব কিছুটা কমানো যায়। ফাইবারের দিক থেকেও কাঁচা পেঁপে এগিয়ে, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে এবং খাবারের পর হঠাৎ শর্করা বৃদ্ধির ঝুঁকি কমায়। অপরদিকে, পাকা পেঁপে হজমে সহায়ক হলেও দ্রুত শর্করা বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য কাঁচা পেঁপে নিয়মিত খাওয়া বেশি উপকারী। তবে পাকা পেঁপেও সম্পূর্ণ এড়ানোর প্রয়োজন নেই, পরিমিত পরিমাণে খেলে এটি শরীরের জন্য উপকারী হতে পারে। সঠিক পরিমাণ ও খাদ্যাভ্যাস নির্ধারণে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর