আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির মুখে যা ‘‌রসমণি’‌ শাহের মুখে সেটাই ‘‌রাসমতী’‌, নারী সুরক্ষায় নামবিভ্রাট স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে ঝড়ের গতিতে সভা–সমাবেশ করছেন রাজনৈতিক দলগুলির নেতা–নেত্রীরা। কিন্তু বাংলা সম্পর্কে বিজেপি যে কিছু জানে না, বোঝে না বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে সেটাই এবার বাস্তবে প্রমাণিত হল। আগে প্রধানমন্ত্রী যে ভুল করেছিলেন এবার বাংলায় আজ এসে সেই একই ভুল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নারী সুরক্ষায় বিরাট প্রতিশ্রুতি দিতে গিয়ে নামবিভ্রাটই করে ফেললেন নরেন্দ্র মোদির সেকেন্ড ইন কমান্ড। যা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে।

এদিকে বাংলার মহীয়সীর নামবিভ্রাট নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুক্রবার সংকল্পপত্র বা ভরসার শপথ প্রকাশ করতে গিয়েই এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। নারীসুরক্ষা নিয়ে বলতে গিয়ে ভুল নাম উচ্চারণ করলেন শাহ। কদিন আগে রানি রাসমনির নাম নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘রানি রসমনি’। এবার অমিত শাহের উচ্চারণে তিনি হলেন ‘রানি রাসমতী’! এই কথা নিয়ে যথারীতি কটাক্ষের বন্যা বইতে শুরু করেছে। অমিত শাহ ঘোষণা করেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমনির নামে। আর তা বলতে গিয়েই অমিত শাহ উচ্চারণে ভুল করে ফেললেন। হয়ে গেল ‘‌রাসমতী’‌।

 

অন্যদিকে বাংলায় প্রথম দফার ভোট এখন দুয়ারে। তার আগে বাংলার মাটিতে পা রেখে আজ দিল্লি থেকে এসে ইস্তেহার বা বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেন অমিত শাহ। তাতে নারীসুরক্ষা নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাতে বাংলার মেয়েরা বাইরে বেরতে ভয় পান বলে অভিযোগ তুলে অমিত শাহের ঘোষণা, এমন দিন আর থাকবে না। মহিলাদের নিরাপত্তায় প্রত্যেকটি মণ্ডলে একটি করে থানা, সহায়তা কেন্দ্র তৈরি হবে। রাজ্য পুলিশের মহিলাদের জন্য দুটি রিজার্ভ ব্যাটেলিয়ন হবে—মাতঙ্গিনী হাজরা ও রানি রাসমনির নামে। আর সেখানেই তিনি রানি রাসমনির নাম ভুল করে বললেন ‘রানি রাসমতী’!

এছাড়া আগে বাংলায় নির্বাচনী প্রচারে এসেই মনীষীদের নাম স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল ‘রসমনি।’ ভরা সংসদে বলেছিলেন, ‘‌বঙ্কিম দা’‌। রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতায় বসে অমিত শাহ বলেছিলেন, রবীন্দ্রনাথ সান্যাল। সুকান্ত মজুমদার প্রকাশ্য দিবালোকে সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, বিবেকানন্দ অজ্ঞ বামপন্থী প্রডাক্ট। বিজেপির নেতা–মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, রামমোহন ব্রিটিশের দালাল, বন্দেমাতারম পঞ্চম জর্জের জন্য লেখা–সহ নানা মন্তব্য। এবার অমিত শাহের উচ্চারণে আবার বিভ্রাট হল। এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, বাংলার নারী নিরাপত্তা দিতে কতটা সক্ষম তিনি?‌

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ