সিমলনে মোদির সভা ঘিরে জোর প্রস্তুতি, ট্রায়াল রান সম্পন্ন হেলিকপ্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: পূর্ব বর্ধমানের কালনা থানার সিমলন এলাকায় শনিবার জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।শুক্রবার দিনভর সভাস্থলে মঞ্চ নির্মাণ, দর্শকাসন তৈরি এবং ব্যারিকেডিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে।

গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বসানো হয়েছে একাধিক চেকপোস্ট, লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, চলছে কড়া নজরদারি।শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়। পরিকল্পনা অনুযায়ী, শনিবার ওই মাঠেই হেলিকপ্টার(Helicoptar) অবতরণ করে সেখান থেকে সরাসরি সভামঞ্চে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।

বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের আসা শুরু হয়েছে। সভায় উপস্থিত থাকবেন একাধিক বিজেপি প্রার্থী ও শীর্ষ নেতৃত্বও।বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জনসমাগম ও বক্তৃতার বার্তা দুইয়ের ওপরই নজর থাকবে রাজ্যবাসীর।

স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে কালনা মহকুমার মোট ১৪ জন প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করবেন। চোখের সামনে গ্রামের মানুষ নরেন্দ্র মোদিকে দেখবেন এবং তার কথা শুনবেন তার জন্য ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে এলাকার জুড়ে। শুধু তাই নয় বহু গ্রামবাসীদের বাড়িতে তাদের আত্মীয়-স্বজনরা এসে আশ্রয় নিয়েছেন শনিবার নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য। যা একেবারেই নজিরবিহীন। রেকর্ড সংখ্যক ভিড় হবে এই জনসভায়।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক