ক্ষমতায় এলে এক বছরে ঘাটাল মাস্টারপ্ল্যান, ডেবরায় প্রতিশ্রুতি অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি,ডেবরা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের অকালপৌষ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সভা থেকে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Sha)। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক রাজনৈতিক বার্তা দেন।বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “মমতা দিদি, আপনি যত জোর লাগাবেন লাগিয়ে নিন, বিজেপি জেতার পর বাংলায় বহিরাগতদের একে একে চিহ্নিত করে বের করে দেওয়া হবে।” পাশাপাশি বিজেপির পক্ষে ভোট চেয়ে তিনি দাবি করেন, “পদ্মফুলে বোতাম টিপলে বাংলায় সিন্ডিকেট রাজ উপড়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটের পর সাধারণ মানুষের উপর কোনওরকম সন্ত্রাস চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের জেলে পাঠানো হবে। তাঁর এই মন্তব্যে সভামঞ্চে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গেও সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘাটাল এলাকার উন্নয়নের জন্য প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করলেও রাজ্য সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি।

তিনি আশ্বাস দেন, “বিজেপি সরকার গঠিত হলে এক বছরের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান চালু করা হবে।”সভাকে ঘিরে ডেবরা (Debra)জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাপক জনসমাগম। নির্বাচনের প্রাক্কালে এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।ডেবরা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক অমিত শাহ দেওয়ার পর সেখানকার মানুষের সিদ্ধান্ত কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১