ইরান-আমেরিকার মধ্যে স্থায়ী চুক্তি নাকি ভয়াবহ যুদ্ধ? ইসলামাবাদের দিকে নজর বিশ্বের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফল ভুগছে গোটা বিশ্ব। আপাতত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে সম্মতও হয়েছে তেহরান। তবে লেবাননের উপর ইজরায়েলের হামলা প্রভাব ফেলেছে যুদ্ধবিরতিতে। ইরান স্পষ্ট জানিয়েছে লেবাননের উপর ইজরায়েল হামলা বন্ধ না করলে ফল ভয়াবহ হবে। এই আবহেই যুদ্ধ থামাতে আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছে দুই পক্ষের প্রতিনিধি দল। যদি আলোচনা ফলপ্রসূ হয় তাহলে কূটনৈতিক ক্ষেত্রে বদলে যাবে একাধিক সমীকরণ । কিন্তু যদি আলোচনা ভেস্তে যায় তাহলে যুদ্ধ আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

যুদ্ধবিরতি চুক্তির স্থায়ী সমাধানের জন্য  ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।   মার্কিন প্রতিনিধি দলের মধ্যে রয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার।    অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে কে প্রতিনিধিত্ব করবে তা এখনো জানানো হয়নি। তবে একাধিক সূত্র জানিয়েছে   ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করবেন। 

 আরও পড়ুন: বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ! টানটান উত্তেজনার মধ্যে চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ মহাকাশচারী

অন্যদিকে, ইসলামাবাদে তেহরানের সঙ্গে নির্ধারিত যুদ্ধবিরতি আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (স্থানীয় সময়) জোর দিয়ে বলেছেন, “ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালি খুলে যাবে।” পাকিস্তানের রাজধানীতে আলোচনার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি তার জন্য শুভকামনা জানাই,   তারা (ইরান) সামরিকভাবে পরাজিত, এবং এখন আমরা তাদের সঙ্গে বা তাদের ছাড়াই উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত করতে চলেছি।” এমনকি ট্রাম্প এটাও জানিয়ে দিয়েছেন আলোচনা কোনও ফল না মিললে কি হবে। বলেছেন,” যদি  সমাধান না হয়, আমরা যেকোনো উপায়ে এর ইতি টানব, সবকিছু ভালোভাবে এগোচ্ছে।  ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী, সমস্ত বিধ্বংসী ব্যবস্থা নষ্ট হয়েছে। হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে  আমরা খুব শীঘ্রই এটি খুলে দেব।”  

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা