বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ! টানটান উত্তেজনার মধ্যে চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ মহাকাশচারী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান সম্পন্ন করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২ মিশনের (Artemis 2 Astronauts Return Home) চার নভোচারী। তাদের নামানো হয়েছে স্প্ল্যাশ ডাউন পদ্ধতির মাধ্যমে। গোটা বিশ্বের নজর ছিল তাঁদের তাঁদের এই রুদ্ধশ্বাস অভিযানের দিকে। পৃথিবী থেকে ৪ লক্ষ ৬ হাজার ৭৭৮ কিলোমিটার দূরে গিয়ে কাজ সম্পন্ন করে ফিরছেন তারা। 

Artemis 2 অভিযানে শামিল চার মহাকাশচারী প্যারাশুটে ঝুলে প্রশান্ত মহাসাগরে নামার সেই দৃশ্য গোটা বিশ্বের সামনে সরাসরি তুলে ধরেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA। তবে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে প্রবেশের সময় প্রায় ছ’মিনিট মহাকাশচারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে।  এই অভিযান ছিল অত্যন্ত কঠিন। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের কারণে  Orion ক্যাপসুলটিকে আগুন গ্রাস করে ।   সেই সময়ই মহাকাশচারীদের NASA-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এটার  পরিকল্পনা আগে থেকেই ছিল। তবে সব উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে কম্যান্ডার রিড ওয়াইজ়ম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। সেই সঙ্গে  চাঁদের বুকে মানুষ পাঠানোর আগে সেখানকার পরিস্থিতি এবং খুঁটিনাটি বিষয় দেখে এলেন।  

আরও পড়ুন: কবর বা দাহ নয়, এখানে মানুষের মৃতদেহ গাছের নিচে রাখা হয়, সেটাই দেখার জন্য ভিড় জমান পর্যটকরা

আর্টেমিস II অভিযানটি কেন গুরুত্বপূর্ণ ছিল?

আর্টেমিস ২ ছিল নাসার প্রথম মানববাহী পরীক্ষামূলক ফ্লাইট, যাতে চারজন নভোচারী ছিলেন। তাঁরা ১  এপ্রিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে একটি এসএলএস রকেটে করে যাত্রা শুরু করেন। এই অভিযানের সময়, তাঁরা দুটি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করেন এবং তারপর চাঁদের খুব কাছে চলে আসেন। চাঁদের দূরবর্তী অংশের কাছ দিয়ে যাওয়ার সময় তাঁরা পৃথিবী থেকে তাঁদের সর্বাধিক দূরত্বে পৌঁছান। তাঁদের সর্বোচ্চ দূরত্ব ছিল ৪০৬,৭৭১ কিলোমিটার, যা অ্যাপোলো ১৩ দ্বারা স্থাপিত পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। এই অভিযানটি আর্টেমিস কর্মসূচিকে আরও শক্তিশালী করেছে। আর্টেমিসের লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ অবতরণ করানো এবং সেখানে দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা করা। এর আগে অ্যাপোলো অভিযানগুলোর পর, ১৯৭২ সালে শেষবার মানুষ চাঁদে অবতরণ করেছিল। 

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ