Super Saturday-তে একাধিক জনসভা মোদির, ভোটপ্রচারে মমতা-অভিষেকও

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট যত এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে। আজ, শনিবার ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন তিনটি জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রথম সভা রয়েছে পূর্ব বর্ধমানের কালনায়। এ ছাড়াও মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে কুশমুন্ডিতে জনসভা করবেন মোদি। সুপার শনিবারে একাধিক জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন মমতার তিনটি জনসভা রয়েছে জঙ্গলমহলে। লক্ষ্য জঙ্গলমহল, তাই সেখানে একাধিক সভা করবেন তিনি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা রয়েছে তৃণমূলনেত্রীর। সেই সভা থেকে বিজেপির প্রকাশিত ইস্তেহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বার্তা দেন কিনা সেটাই দেখার।  

আরও পডুন: স্টেথোস্কোপ হাতে ভোট প্রচার, রানাঘাটে নজির তৃণমূল প্রার্থীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল, শুক্রবারই রাজ্যে এসেছেন। গতকাল নিউটাউনে দলের ইস্তেহার প্রকাশ করে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা করে, খড়্গপুরে রোড শো করেন তিনি। আজ, শনিবার তিনটি জনসভা রয়েছে তাঁর। প্রথম জনসভা হবে বাঁকুড়ার ওন্দায়। পরবর্তী সভা ওই জেলারই ছাতনায়। শেষ জনসভা পুরুলিয়ার বাঘমুন্ডিতে। কিছুদিনের দলীয় কর্মসূচি সেরে এদিন থেকে ফের ভোটপ্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার তাঁর একাধিক জনসভা ও রোড শো রয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর ও বীরভূমের সাঁইথিয়ায় রয়েছে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা। দুপুরে পূর্ব বর্ধমানের মেমারিতে দলীয় প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করবেন অভিষেক। 

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার