দুর্ঘটনায় হাড় ভাঙে, ১১ ঘন্টার অস্ত্রোপচার, পবনদীপের যন্ত্রণার কথা শুনে কেঁদে ফেললেন করিশ্মা

গতবছরে বিশাল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন পবনদীপ।যার ফলে তাঁর কয়েকটি হাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। প্রায় ১১ ঘন্টা অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান আইডল ১২-র বিজয়ী হয়েছিলেন উত্তরাখণ্ডের প্রতিযোগী পবনদীপ রাজন। তাঁর অসাধারণ কন্ঠের যাদুতে মুগ্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। তাই এক একজন দাপুটে প্রতিযোগীকে হারিয়ে জয়ের শিরোপা অর্জন করেছিলেন তিনি। তবে পবনদীপ রাজনের সঙ্গে জড়িয়ে রয়েছেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। সে সময় তাঁদের সম্পর্কের জল্পনা উঠেছিল। যদিও এসব গুজব উড়িয়ে দিয়ে নিজেদেরকে ভাল বন্ধু হিসেবে দাবি করেছিলেন পবনদীপ-অরুণিতা। তবে ইন্ডিয়ান আইডল জিতলেও এখনও বলিউডে নাম কামাতে পারেননি পবনদীপ। গতবছরে বিশাল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন পবনদীপ।যার ফলে তাঁর কয়েকটি হাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। প্রায় ১১ ঘন্টা অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এই যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি সেই সময়টা কীভাবে কাটিয়েছিলেন সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৬-তে এসে জানালেন পবনদীপ। তাঁর যন্ত্রণার কথা শুনে আবেগে কেঁদে ফেললেন অভিনেত্রী করিশ্মা কাপুর। এবার ইন্ডিয়ান আইডল ১৬-তে ঝড় তুলছেন প্রবীণ গায়করা। ইন্ডিয়ান আইডলের সর্বশেষ পর্বে অতিথি হয়ে এসেছিলেন পাওয়ানদীপ, তাঁকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শোয়ের সমস্ত প্রতিযোগী। শোয়ে এসে গায়ক তাঁর দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যটিও পুনর্নির্মাণ করেন। যা কিনা সেটে নিস্তব্ধতা নামিয়ে আনে। গত বছর দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে অল্পের জন্যে রক্ষা পান পবনদীপ।

শো-তে সেই দুর্ঘটনা অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে পবন বলেন, ‘আমেদাবাদে আমাদের একটি শো ছিল। আমি তখন উত্তরাখণ্ডে আমার গ্রামে ছিলাম।  শো-এর জন্য আমাদের প্রস্তুতি ভালই চলছিল। কিন্তু পথে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমার ঘুম ভাঙল, দেখি আমরা একটি ট্রাকের ভেতরে আটকা পড়েছি। আমার বা হাত এবং শরীরের উপরের অংশ ঠিক ছিল, বাকি সবকিছু ভেঙে গিয়েছিল। হাসপাতালে ১১ ঘন্টা অস্ত্রোপচার চলেছে আমার। সবাই ভীষণ আতঙ্কিত ছিল। আমার এক পায়ে একটা রড লাগানো হয়েছে। অন্য পায়ে দরজায় লাগানোর জন্য পেরেক ছিল। আমার হাতেও একটা রড লাগানো হয়েছে। শুয়ে শুয়ে আমি ভাবছিলাম, এই দিনগুলো কবে শেষ হবে? আমি ভাবিনি আমি আবার উঠে দাঁড়াতে পারবো। আমার দুর্ঘটনার পর আমার বন্ধু সলমান আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন।’ এদিন পবনদীপের কষ্টের কথা শুনে হতবাক হয়ে যান বিশাল দাদলানি, করিশ্মা কাপুর। কেঁদে ফেলেন অভিনেত্রী। সবাই তাঁকে দাঁড়িয়ে অভাবাদন জানায়। এদিন শো-তে এসে পবনদীপ অভিনেত্রী করিশ্মা কাপুরের জন্য একটি রোমান্টিক গানও গেয়েছিলেন। যাতে মুগ্ধ হয়ে যান অভিনেত্রী নিজেও।

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার