‘মুসলমান ভাইদের সঙ্গে গদ্দারি করেছেন হুমায়ুন’, মুর্শিদাবাদ থেকে তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, রেজিনগর: মুসলমান ভাইদের সঙ্গে গদ্দারি করেছেন হুমায়ুন কবীর। নিজের লোকদেরই তিনি বোঝাতে পারছেন না। রেজিনগর থেকে হুমায়ুন কবীরকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি এদিন হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেছেন, তাঁর দলের রাজ্য সভাপতি ইস্তফা দিয়েছেন। আসাউদ্দিন ওয়াইসি তাঁর সঙ্গে নির্বাচনে লড়বেন না। তিনি গদ্দারি করেছেন, বেইমানি করেছেন। নিজের লোকদের বোঝাতে না পেরে এআই ভিডিও-র কথা বলছেন। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এআই ভিডিও হলে দলের রাজ্য সভাপতি খোবায়েব আমিন পদত্যাগ করল কেন? আসাউদ্দিন ওয়াইসি হাত ছাড়ল কেন? যদিও এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভিডিও সত্য কি মিথ্যে সেটা তদন্ত প্রমাণ করবে। তিনি কটাক্ষ করে বলেছেন, মুর্শিদাবাদের মায়েদের, ভাইদের, বোনেদের জন্য তিনি টাকা চাইছেন না। তিনি ১ হাজার কোটি টাকা চাইছেন নিজের পকেটে ঢোকানোর জন্য। তিনি আরও বলেছেন, মসজিদের রাজনীতি করে মুসলিম ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন তিনি। মুসলমানদের বোকা বানানো সহজ বলে আঘাত হানছেন হুমায়ুন কবীর।

অভিষেক এই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের বিশ্বাসের অসম্মান কেউ করলে, তার জবাবটাও দেওয়া হবে। আগামী দিনে ল্যাজে গোবরে করা হবে। বাঙালি ছেড়ে কথা বলবে না। যাঁরা ৬ মাস এসআইআর চলার সময়ে কেউ সাহায্য করেনি। তিনি আরও বলেছেন, তৃণমূল ধর্মের রাজনীতি করেনা। বিজেপি রামমন্দির নিয়ে রাজনীতি করছে। হুমায়ুন কবীর বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে। পার্থক্য কোথায়? এইভাবেই রেজিনগর থেকে বিজেপি ও হুমায়ুন কবীরকে একসঙ্গে নিশানা করেছেন তিনি। 

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী, ভগবানের কাছে কী চাইলেন?

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস