অক্ষয় তৃতীয়ার আগেই সোনা-রূপোর দাম বৃদ্ধি,সপ্তাহশেষে কত রেট? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পয়লা বৈশাখের আগেই বাড়ল সোনা ও রুপোর দাম। সপ্তাহের শেষে ১২ এপ্রিল, রবিবার বুলিয়ন বাজারে মূল্যবান এই দুই ধাতুর দামে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের প্রভাব ও বাড়তি চাহিদার জেরে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। উৎসবের আগে বাড়তি খরচের আশঙ্কায় ক্রেতাদের মধ্যে উদ্বেগও বাড়ছে।

গত শুক্রবার (১০ এপ্রিল) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫২,৬৯০ টাকায় বন্ধ হয়। একই সময়ে রুপোর দাম প্রতি কিলোগ্রামে দাঁড়ায় ২,৪৩,৩০০ টাকা। আন্তর্জাতিক বাজারেও একই ছবি দেখা গেছে। কমেক্সে সোনার দর প্রতি আউন্স ৪,৭৭১ ডলার এবং রুপোর দাম প্রতি আউন্স ৭৬.০২৫ ডলারে স্থির হয়েছে। সাপ্তাহিক হিসাবে দেখা যাচ্ছে, গত সপ্তাহের তুলনায় সোনা ও রুপোর দাম দুটিই বেড়েছে। আগের সপ্তাহের শেষ দিনে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৪৯,৬৫০ টাকা, যা বেড়ে হয়েছে ১,৫২,৬৯০ টাকা-অর্থাৎ প্রায় ৩,০৪০ টাকার বৃদ্ধি। একইভাবে রুপোর দামও প্রতি কেজিতে ২,৩২,৬০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২,৪৩,৩০০ টাকা, অর্থাৎ প্রায় ১০,৭০০ টাকা বেশি।

সপ্তাহজুড়েই বাজারে দামের ওঠানামা লক্ষ্য করা গেছে। ৬ এপ্রিল সোমবার সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,৫০,১০০ টাকা এবং রুপোর দাম ছিল প্রতি কেজিতে ২,৩৩,৩৬৭ টাকা। এরপর ধাপে ধাপে বাড়তে বাড়তে বৃহস্পতিবার সোনার দাম পৌঁছায় ১,৫৩,৫০০ টাকায় এবং রুপোর দাম দাঁড়ায় ২,৪৩,৫৯৯ টাকা। কলকাতা ও মুম্বইয়ের বাজারে বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১,৪০,১০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৫২,৮৪০ টাকা। অন্যদিকে রুপোর দামও ঊর্ধ্বমুখী। ১২ এপ্রিল সকালে রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ২,৬০,০০০ টাকায় পৌঁছেছে।প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, ডলারের ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবেই সোনা ও রুপোর দামে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ