ব্যর্থ পন্থ-মুকুল! প্রসিদ্ধ নিলেন ৪ উইকেট, গুজরাতকে ১৬৫ রানের টার্গেট দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে কেকেআরের হৃদয় ভেঙে লখনউকে জিতিয়েছিলেন অনামী খেলোয়াড় মুকুল চৌধুরী। তবে রবিবার (১২ এপ্রিল) খেলার শুরুটা একেবারেই ভালো করেনি লখনউ সুপার জায়ান্টস। গুজরাত টাইটান্সদের বিরুদ্ধে কেউ অর্ধশতরান করতে পারেননি। এইডেন মার্করামের দৌলতে তাও কিছুটা মানরক্ষা হয়েছে। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে লখনউ। 

রবিবার লখনউয়ে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যট করতে পাঠায়। প্রথমে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে ঋষভ পন্থের টিম। প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিজারের তাণ্ডবে এদিন দাঁড়াতেই পারেননি লখনউয়ের ব্যাটাররা। বড় রান করতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। পর পর উইকেট পড়তে থাকে। প্রসিদ্ধ কৃষ্ণের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২১ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। ৪ বলে ১১ রানের ঝোড়ো খেলে আউট হন মিচেল মার্শ। অধিনায়ককে ঋষভ পন্থকে মাত্র ১৮ রানে ফেরান মহম্মদ সিরাজ। তারপর আর কেউই তেমন জ্বলে উঠতে পারেনি। নিকোলাস পুরান ২১ বলে করেছেন ১৯ রান। আবদুল শামিদ ২২ বলে ১৮ রান করেছেন। মুকুলের ব্যাটেও আসেনি রান। করেছেন ১৪ বলে ১৪। শেষে কিছুটা রান তোলেন মহম্মদ শামি ৫ বলে করেছেন ১২। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে আসছে মাস্কের ‘এক্সচ্যাট’, থাকছে বিশেষ ফিচার

এদিন প্রসিদ্ধ কৃষ্ণ একাই নিয়েছেন ৪টি উইকেট। অশোক শর্মা নিয়েছেন দুটি উইকেট। সিরাজ  এবং কাগিসো রাবাদা একটি করে উইকেট নিয়েছেন। তবে যাই হোক  এত কম রান নিয়ে জেতা চাপ হবে বলেই মনে করছে ক্রিকেট মহল। ব্যাটাররা ব্যার্থ হলেও জিততে হলে দাপট দেখাতে হবে বোলারদের। 

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য