চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে আসছে মাস্কের ‘এক্সচ্যাট’, থাকছে বিশেষ ফিচার

নিজস্ব প্রতিনিধিঃ ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম X শিগগিরই নতুন মেসেজিং অ্যাপ চালু করতে চলেছে। ‘XChat’ নামের এই অ্যাপটিতে উন্নত নিরাপত্তা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এবং স্ক্রিনশট ব্লকের মতো একাধিক আধুনিক ফিচার থাকবে।  Engadget-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খুব শিগগিরই ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ উন্মুক্ত করা হবে।

অ্যাপ স্টোরের তথ্য অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল থেকে এক্সচ্যাট ডাউনলোডের জন্য পাওয়া যাবে। এটি মূলত এক্স ব্যবহারকারীদের জন্য তৈরি একটি বিশেষ মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে সহজেই ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট করা যাবে। এর পাশাপাশি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ভয়েস বা ভিডিও কল করার সুবিধাও থাকবে।এক্স প্ল্যাটফর্মে ডাইরেক্ট মেসেজিং বা ডিএম ফিচারের নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছিলেন এলন মাস্ক । তখনই তিনি জানান, নতুন এই মেসেজিং সিস্টেম সম্পূর্ণ এনক্রিপ্টেড হবে এবং এর কাঠামো আগের তুলনায় অনেক উন্নত করা হবে।

নতুন অ্যাপটিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকায় মেসেজ সম্পূর্ণ নিরাপদ থাকবে। পাশাপাশি পাঠানো মেসেজ এডিট করা বা সকলের জন্য ডিলিট করার সুবিধাও মিলবে। এছাড়া স্ক্রিনশট ব্লক ও ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের মাধ্যমে সংবেদনশীল তথ্য কয়েক মিনিটের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুযোগ থাকবে। এছাড়া এক্সচ্যাটে সর্বোচ্চ ৪৮১ জন সদস্য নিয়ে বড় গ্রুপ চ্যাট তৈরি করা যাবে। অ্যাপ স্টোরে জানানো হয়েছে, অ্যাপটিতে কোনও বিজ্ঞাপন থাকবে না এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও ট্র্যাক করা হবে না। ইতিমধ্যেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা আগাম অর্ডারের মাধ্যমে অ্যাপটি সংরক্ষণ করে রাখতে পারছেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ