বনগাঁয় ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন ৫০ টি পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর বিধানসভার গোপালনগর ২ পঞ্চায়েতের ৫০টি পরিবার রবিবার দুপুরে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা কার্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন।যোগদান করে তাঁরা জানান, এতদিন কেউ বিজেপি কেউ সিপিএম করতেন। গত পাঁচ বছর এলাকায় কোন উন্নয়ন না হওয়ায় তাঁরা তৃণমূলে যোগদান করলেন।এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস(TMC Candidate Biswajit Das)।বিশ্বজিৎ বাবু বলেন , বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। বিগত দিনে তারা পরপর দুবার বিজেপিকে একাধিক ভোটে জিতিয়ে এলাকায় কোন উন্নতি না হওয়ায় উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃণমূলে যোগদান করলেন।

তবে এই যোগদান নতুন নয় সারা বছরই পঞ্চায়েত এবং শহরের বিভিন্ন প্রান্তে বহু অন্যান্য দলের নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।তবে এই যোগদানকে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। নিজেদের লোকজনদের সাজিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। এদিকে,বনগাঁ দক্ষিণ (এসসি)-এর জন্য তৃণমূলের প্রতিজ্ঞা।বনগাঁ দক্ষিণ বিধানসভায় জনবহুল অঞ্চলে নাগরিক পরিষেবা উন্নত করতে নতুন পৌরসভা গঠন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।চাঁদপাড়া ও গোপালনগর ২ ব্লকে দুটি পৃথক কমিউনিটি হল নির্মাণ করা হবে।যা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হবে।চৌবেড়িয়ায় নীলদর্পণের স্রষ্টা দীনবন্ধু মিত্রের বাড়িটিকে সরকারিভাবে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়ে সংরক্ষণ ও সংস্কার করা হবে।চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে OPD ও IPD চালু করা হবে এবং গোপালনগর ২ ব্লকে নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। যাতে উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত হয়।

নহাটা অঞ্চলে রাধাগোবিন্দ মন্দিরের পাশে এবং সুটিয়া পাঁচপোতা বাজারে স্থায়ী সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।প্রত্যেক গ্রামপঞ্চায়েত ও বাজার সংলগ্ন একান্ত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও Recycling ব্যবস্থা গড়ে তোলা হবে এবং জল নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে।গঙ্গা থেকে পরিস্রুত পানীয় জল প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হবে।বিধানসভা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন থানা গঠন করা হবে।Nicco Park-এর আদলে একটি সেন্ট্রাল পার্ক নির্মাণ করা হবে এবং প্রতিটি পঞ্চায়েতে শিশু উদ্যান গড়ে তোলা হবে।চাঁদপাড়া স্টেশন রোডে ঢাকুরিয়া পল্লীবান্ধব সম্মিলনী পরিচালিত সমাজ মিলন কেন্দ্র সংস্কার করা হবে।

৩৫ বছর আগে ধার, সহকর্মীকে সুদ-সহ ২৫ হাজার টাকা ফেরালেন কেরলের বাসিন্দা

চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

জিভে জল আনা শাপলা চিংড়ির ঘণ্ট, বাঙালিয়ানায় ভরপুর দুপুরের পারফেক্ট রেসিপি

ধর্মতলা নয়, শহিদ সমাবেশের জন্য কলকাতা চলো’র ডাক কালীঘাট তৃণমূলের

রথযাত্রার ভোগে আনুন নতুন স্বাদ! ঘরেই বানান দোকানের মতো কেশর জিলিপি

সরকারি নথিপত্র বিকৃতির অভিযোগে গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি

ঘর মোছার আগে জেনে নিন বাস্তুর এই নিয়ম, নইলে সুখ-শান্তিতে পড়তে পারে বাধা

‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

ইরানের হামলায় ভয়ে কাঁপছে মধ্যপ্রাচ্যের দেশগুলি! ঘন ঘন বাজছে সাইরেন

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তকারী অফিসার বদল

সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা