১২৫ বছরের ইতিহাসে প্রথম, অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান হচ্ছেন এক মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাস গড়লেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রথম মহিলা সেনাপ্রধান। এই প্রথমবার অস্ট্রেলিয়ার সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন কোনও মহিলা। প্রতিরক্ষাবাহিনীতে আনা হয়েছে বিরাট রদবদল। অস্ট্রেলিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল জুলাই মাসে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। 

অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে,   প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো  সেদেশের সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন একজন  মহিলা।  সোমবার এক বিবৃতিতে সরকার জানিয়েছে, বর্তমানে ‘জয়েন্ট ক্যাপাবিলিটিস’-এর প্রধান হিসেবে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল সুজান কোয়েল সেনাবাহিনীর শীর্ষপদে বসানো হবে।  অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের নিয়োগকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। কোনও দেশের সেনাপ্রধানের পদে এক মহিলার অবস্থান সত্যিই প্রশংসনীয়।  সাইমন স্টুয়ার্ট   ২০২২ সালের জুলাই মাস থেকে সেনাপ্রধানের পদে ছিলেন।  

আরও পড়ুন: টার্গেটে থাকত একা থাকা মহিলারা, পুলিশের জালে কুখ্যাত সিরিয়াল কিলার

লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল তাঁর কর্মজীবন প্রায় চার দশক ধরে আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের অভিযানসহ বেশ কয়েকটি ঊর্ধ্বতন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। তাঁকে এমন এক সময়ে নিয়োগ করা হচ্ছে যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের পদমর্যাদায় নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। সংস্থাটি পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগের সম্মুখীন হচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে  মহিলাদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বে ১৮ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?