টার্গেটে থাকত একা থাকা মহিলারা, পুলিশের জালে কুখ্যাত সিরিয়াল কিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বহুদিন ধরে পলাতক থাকা এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করল পুলিশ।  অভিযানে ধরা পড়ে অভিযুক্ত বিশ্বনাথ, যে প্রাশান্ত ও আজিজ নামেও পরিচিত ছিল। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে সহযোগী রাজাম্মাকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারা দেশে অন্তত ২১টি গুরুতর অপরাধের সঙ্গে জড়িত এই ব্যক্তি দীর্ঘদিন ধরে কর্ণাটক, কেরল ও অন্ধ্রপ্রদেশে একাধিক ডাকাতি ও খুনের ঘটনায় ওয়ান্টেড ছিল।

তদন্তে জানা গিয়েছে , ২০২৪ সাল থেকে তিরুপতিতে ভুয়ো পরিচয়ে লুকিয়ে ছিল বিশ্বনাথ। রামচন্দ্রপুরম এলাকায় মুনিশ্বরী নামে এক মহিলার খুন ও ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়েই পুলিশের সন্দেহ জাগে। দেখা যায়, একা থাকা মহিলাদের টার্গেট করে একই ধরনের কৌশলে অপরাধগুলি সংঘটিত হয়েছে। প্রথমে বিশ্বাস অর্জন করে বাড়িতে প্রবেশ করত, তারপর পরিকল্পিতভাবে খুন করে সোনার গয়না লুট করে পালিয়ে যেত।পুলিশ জানিয়েছে, অপরাধের সময় যাতায়াতের জন্য প্রায়ই একটি অটোরিকশা ব্যবহার করত অভিযুক্ত। প্রযুক্তিগত নজরদারি, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সূত্রের সাহায্যে সেই অটোরিকশার সূত্র ধরেই শেষ পর্যন্ত বিশ্বনাথের খোঁজ মেলে। তার কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে।

শুধু তিরুপতি জেলাতেই তিরুচানুর, রামচন্দ্রপুরম ও পিচাতুর এলাকায় চারটি খুনের সঙ্গে জড়িত ছিল সে। পুলিশ জানিয়েছে, রাজাম্মা তাকে আশ্রয় ও অন্যান্য লজিস্টিক সাহায্য করত। উল্লেখ্য, ২০১৮ সালে কেরলের একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর হেফাজত থেকে পালিয়ে গিয়েছিল বিশ্বনাথ। তার মাথার দাম হিসেবে কেরল পুলিশ ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এখন তাকে জেরা করে আরও অমীমাংসিত মামলার সূত্র খোঁজা হচ্ছে। 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক