দক্ষিণ কলকাতায় ৪০০ বুথ স্পর্শকাতর, নাকা তল্লাশিতে উদ্ধার ৮ কোটি ৯৪ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দক্ষিণ কলকাতায় নাকা তল্লাশিতে উদ্ধার হল ৮০ লক্ষ টাকা। ইতিমধ্যে দক্ষিণ কলকাতা থেকে নাকা তল্লাশিতে ৮ কোটি ৯৪ লাখ টাকা উদ্ধার হয়েছে। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতা থেকে মোট উদ্ধার হয়েছে ৮ কোটি ৯৪ লক্ষ টাকা। দক্ষিণ কলকাতায় নিরাপত্তায় দরুণ ইতিমধ্যে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী(Central Force) মোতায়েন করা হয়েছে। দক্ষিণ কলকাতায় পোস্টাল ব্যালট ৪৭৭৪ টি জমা পড়েছে। ট্রাইবুনালে(Tribunal) অফলাইনে দক্ষিণ কলকাতা থেকে আবেদন জমা পড়েছে মোট ২৮৭৫ টি। দক্ষিণ কলকাতায় মোট পোলিং স্টেশনের সংখ্যা ১০৯৩ এবং এর মধ্যে ৪০০ বুথ স্পর্শ কাতার।

দক্ষিণ কলকাতায় বহুতল বিল্ডিং এর মধ্যে দুটি বুথ হচ্ছে। একটি হচ্ছে আশা কমপ্লেক্স এবং অপরটি সাউথ সিটিতে। এই দুটি বহুতলে যেখানে বুথ হচ্ছে তা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীনে। অন্যদিকে,ভোট আবহে ফের উদ্ধার টাকা। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারে টাকা ভর্তি গাড়ি সহ ২ বিজেপি নেতাকে আটক করা হয়। সূত্রের খবর, হটুগঞ্জে কেন্দ্রীয় বাহিনী-পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি দেখে সন্দেহ হয়। তারপরেই গাড়ি থামিয়ে শুরু হয় তল্লাশি। এই ঘটনায় আটক হন মগরাহাট পশ্চিমের বিজেপির ইনচার্জ অরুণাভ মজুমদার।

এছাড়া আটক করা হয়েছে মগরাহাট পশ্চিমের বিজেপির আহ্বায়ক অক্ষয় চক্রবর্তীকেও।পুলিশ সূত্রে খবর, তল্লাশি শুরু হতেই সিটের নীচে একটি ব্যাগে ৯ লক্ষ ৮৮ হাজার টাকা পাওয়া যায়। জানা যায় ,সেই টাকা তাঁরা কুলপি থেকে নিয়ে আসছিলেন। কিন্তু কেন সেখান থেকে এত নগদ টাকা নিয়ে আসছিলেন বিজেপি নেতারা এই নিয়ে প্রশ্ন করলে কোনও সদুত্তর তাঁরা দিতে পারেন নি। এই নিয়ে যদিও এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে উস্তি থানার পুলিশ।

 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক