জঙ্গলমহলে প্রবল তাপপ্রবাহের মাঝে প্রচারে ঝড় তুললেন কোয়েল মল্লিক

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: জঙ্গলমহলে নির্বাচনী উত্তাপের মাঝে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নিলেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল মল্লিক। সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলপাহাড়ি(Belpahari) এলাকায় বিনপুর বিধানসভা তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার(Birbaha Hasda) সমর্থনে একটি রোড শো করেন তিনি। রোড শোয়ে (Road Show)তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী বীরবাহা হাঁসদা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। বেলপাহাড়ির কর্মসূচি শেষ করে তিনি গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ঝাড়গ্রাম ব্লকের চুবকা এলাকায় পৌঁছে তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর সমর্থনেও রোড শো করেন। সেখানেও প্রার্থী অজিত মাহাতো(Ajit Mahato) এবং দলের নেতৃত্ব তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন। দুটি এলাকাতেই কোয়েল মল্লিকের(Koyel Mallick) রোড শো ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

প্রচণ্ড গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমান। রোড শো থেকে বক্তব্য রাখতে গিয়ে কোয়েল মল্লিক বলেন, জঙ্গলমহলে এখন শান্তি ফিরেছে এবং উন্নয়নের ধারাবাহিক কাজ চলছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আরও এগিয়ে নিয়ে যেতে তিনি সকলকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনার আবেদনও করেন। তিনি আরও বলেন, “অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম অত্যন্ত সুন্দর একটি স্থান। প্রকৃতির টানে পর্যটকরা এখানে ভিড় করেন। রাজ্য সরকার পর্যটনের উন্নয়নে বহু উদ্যোগ নিয়েছে, ফলে মানুষ এখন শান্তিতে বসবাস করছেন।”

আগামী ২৩ এপ্রিল ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্যও তিনি সকলের কাছে আবেদন জানান।অন্যদিকে, চুপকা অঞ্চলে এই রোড শোয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, যুব তৃণমূলের জেলা সভাপতি সুমন সাহু, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, ব্লক তৃণমূল সভাপতি নরেন মাহাতো সহ দলের বহু নেতা-কর্মীরা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?