‘আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন’, ঠাকুমার মৃত্যুতে আবেগঘন পোস্ট নাতনি জনাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: পরোলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে অবসান হল সুরের জগতের এক সোনালি অধ্যায়ের। সোমবার (13 এপ্রিল) মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ঠাকুমার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়েছিলেন আশার নাতনি জানাই ভোঁসলে। ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও।

জাতীয় পতাকায় মোড়া আশা ভোঁসলের শায়িত ছবি শেয়ার করে ইনস্টা স্টোরিতে আবেগে ভাসলেন নাতনি। ঠাকুমার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে জনাই ভোঁসলে লেখেন, ‘আমার ভিতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা বলে বোঝাতে পারব না। এখন কিছু লিখতে পারছি না, পরে লিখব। তবে এতটুকু বলতে চাই,  অগণিত মানুষ আমার দিদাকে সারাজীবন সম্মান করেছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। প্রত্যেকে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন, ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন। এগুলো সবটুকুই তাঁর প্রাপ্তি। আমি জানি চিরকাল আমাদের হৃদয়ে বাঁচে থাকবেন এবং অমৃত সুরলোক থেকে সবকিছুই দেখবেন। পাশাপাশি, আরেকটি ছবি পোস্ট করে জনাই লিখেছেন, ‘তুমি আমার জীবনের ভালোবাসা আর আমার সেই ভালোবাসাকে চিরবিদায়।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা ভোঁসলে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ১২ এপ্রিল দুপুরে চিরঘুমের দেশে পাড়ি দেন কিংবদন্তী গায়িকা। ৯২ বছর বয়সে বহু অঙ্গ বিকল হয়ে প্রয়াত হন তিনি। মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর দীর্ঘ সংগীতজীবনে ‘পিয়া তু’, ‘দম মারো দম’, ‘দিল চিজ ক্যা হ্যায়’, ‘চুরা লিয়া’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। আজ আশা নেই, পড়ে রইল শুধু ভালোবাসা আর সুরের জাদু।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ