‘ভোটের আগে তিন হাজার, তারপরেই বুলডোজার’, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজ্যে ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সকলেই প্রতিশ্রুতি দিচ্ছেন, বিজেপি ক্ষমতাতে এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন। যদিও এটাকে ভাঁওতা বলে সতর্ক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ভোটের আগে আট হাজার টাকা দিয়েছিল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তারপরেই বুলডোজার চালিয়েছে। বহু লোকের বাড়ি ভেঙে দিয়েছে, আজ, মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুরের জনসভা থেকে এমনটাই বলেন নেত্রী। তিনি বলেন, ‘বিহারে ভোটের আগে দিয়েছিল আট হাজার। তারপর চালাল বুলডোজার। আর এখন বলছে ফেরত দাও। এখানেও আবার জুমলা শুরু করছে। বলছে, ক্ষমতায় এলে নাকি মাসে তিন হাজার টাকা করে দেবে। ওদের পাতা ফাঁদে পা দেবেন না। ভোটের আগে তিন হাজার, ভোট মিটলেই বুলডোজার। ভোটের আগে টাকা দিলে নেবেন কি না, সেটা আপনার ব্যাপার। কিন্তু ভোটটা দয়া করে বিজেপিতে দেবেন না।’

আরও পডুন: ‘ছাপ্পা হলে গণতন্ত্রের থাপ্পর দেবেন’, হাওড়া থেকে মা-বোনেদের বার্তা মমতার

এদিন মমতা আরও বলেন, ‘তৃণমূলের এক জনকে গ্রেফতার করলে হাজার জন বেরোবে। বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। এজেন্সি ভোট করাবে। আর কেন্দ্রীয় বাহিনী ভোটার তাড়িয়ে ছাপ্পা দেবে। বটবৃক্ষ ছায়া দেয়। আর এরা বিষবৃক্ষ। সর্বক্ষণ বিষ ছড়াচ্ছে। চোখগুলো দেখলেই ভয় লাগে।’ তিনি আরও বলেন, ‘আপনার নাম কেটে তার জায়গায় বহিরাগতরা ভোট দিতে এলে ছেড়ে দেবেন? ভাল করে কান মুলে দেবেন। আর বিজেপির নেতাদের এমন শিক্ষা দেবেন, যাতে তাঁরা আর কখনও বাংলাকে চ্যালেঞ্জ করতে না-পারে।’

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ