ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মীয় বিশ্বাসে অক্ষয় তৃতীয়া এমন এক মহাশুভ তিথি, যেখানে আলাদা করে শুভ সময় দেখার প্রয়োজন হয় না। দিনটিই নিজগুণে সিদ্ধ ও কল্যাণময়। ২০২৬-এ এই পবিত্র তিথি পালিত হবে ১৯ এপ্রিল, রবিবার। জ্যোতিষশাস্ত্র মতে, এদিন কিছু দান করা, জপ, পূজা বা বিনিয়োগ কখনও ক্ষয়প্রাপ্ত হয় না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। পুরাণ অনুসারে, এই তিথিতেই পরশুরামের আবির্ভাব এবং মাতা গঙ্গার পৃথিবীতে অবতরণ ঘটেছিল। ফলে দিনটির আধ্যাত্মিক মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে।

২০২৬ সালের অক্ষয় তৃতীয়ায় একাধিক শক্তিশালী গ্রহযোগ একসঙ্গে গঠিত হচ্ছে, যা দিনটিকে বিশেষভাবে ফলপ্রসূ করে তুলেছে। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ী, তিথি শুরু হবে ১৯ এপ্রিল সকাল ১০:৪৯ মিনিটে এবং শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭:২৭মিনিটে। উদয় তিথি অনুসারে ১৯ এপ্রিলই পূজা ও শুভ কাজের জন্য গ্রহণযোগ্য দিন। এই দিনে পূজার শ্রেষ্ঠ সময় সকাল ১০:৪৯ থেকে দুপুর ১২:২০ পর্যন্ত।

আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

জ্যোতিষীয় দৃষ্টিতে এদিন গজকেশরী যোগ, ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, মালব্য ও শশা যোগ এবং রবি যোগ একযোগে বিরাজ করবে। বৃহস্পতি ও চন্দ্রের সংযোগে গঠিত গজকেশরী যোগ অর্থ ও সমৃদ্ধির দুয়ার খুলে দেয়। ত্রিপুষ্কর যোগে করা কাজ বহুগুণে বৃদ্ধি পায়, আর সর্বার্থ সিদ্ধি যোগ জীবনের গুরুত্বপূর্ণ সূচনায় সাফল্যের ইঙ্গিত দেয়।

রাশিফল অনুযায়ী, মেষ, বৃষ, সিংহ, তুলা ও ধনু রাশির জাতকদের জন্য এই তিথি অত্যন্ত অনুকূল। নতুন উদ্যোগ, আর্থিক বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ কিংবা কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য এই সময় বিশেষ শুভ বলে বিবেচিত। তাই এই পবিত্র তিথিতে সৎকর্ম, দান ও সাধনার মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ