চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

নিজস্ব প্রতিনিধি, বাদুড়িয়া :  মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি। প্রকাশ্য জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বিধানসভায় চন্ডিপুর দাসপাড়া মাঠে বিজেপি প্রার্থী সুকৃতি সরকারের সমর্থনে প্রচারে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই কর্মী সমর্থকদের বলেন, মহিলা বিল আটকে দিয়েছে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে শেষ সুযোগ বিজেপিকে ক্ষমতায় আনার। এবার না আসতে পারলে হয়তো পশ্চিমবাংলায় আর আসা যাবে না।

বাংলার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কটাক্ষ করলেন তিনি। তাঁর কথায় বিজেপি শাসিত রাজ্যে ২৫০০ থেকে ৩ হাজার টাকা যুবক-যুবতীদের দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বড় কিছু করেনি বাংলার সরকার। বিজেপি ক্ষমতায় এলে মা বোনেদের জন্য অনেক প্রকল্প আনা হবে। এদিন প্রকাশ্যে জনসভায় তিনি বলেন, নরেন্দ্র মোদি অশুভ শক্তিকে নাশ করতে মহিলাদের হাতে পাথর ত্রিশূল তুলে দেবে। মা বোনেদের জন্য সম্মান আনা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, অভিষেকের কথা মতো বিজেপি ক্ষমতায় এসে টাকা দিয়ে দেখাবে। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তারপর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাংলার মানুষকে কিছু দেননি। বাংলার মানুষের জন্য কিছু করেননি। সবটাই বাংলার মানুষের সঙ্গে প্রহসন করেছে।

লকেটের এই ধরনের মন্তব্যের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনী প্রচারে এসে কীভাবে ত্রিশূল পাথর হাতে নেওয়ার কথা বলা যায়, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। বিজেপি নেত্রীর মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ