চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে বিজেপি’, তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, রানীবাঁধ : বিজেপি বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল পথে পরিচালিত করে। মানুষকে বিভ্রান্ত করে উন্নয়ন থমকে দিতে চায়। বাঁকুড়ার রানীবাঁধ থেকে এইভাবেই সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, দীর্ঘদিনের স্বপ্নের উন্নয়ন যাতে থমকে না যায়, তারজন্য এবার জয়ের ব্যবধান বাড়াতে হবে।

তিনি আরও বলেছেন, সভাস্থলে হাজির থাকা সকলে লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিলে বাঁকুড়ার রানীবাঁধ থেকে ভোকাট্টা হয়ে যাবে বিরোধীরা। এই বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। বাম আমলে কেচোন্দা সেতুর শিলান্যাস হয়েছিল। ২ বছরের মধ্যে কাজ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কাজ হয়নি। তৃণমূল সরকার সেতুর কাজ করেছে। এই সেতু তৈরির পরে মানুষ উপকৃত হয়েছে। খাতরা ও রানীবাঁধে ২টি আইটিআই কলেজ তৈরি হয়েছে। রানীবাঁধের বিজেপি প্রার্থীকে নিশানা করে তিনি বলেছেন, ক্ষুদিরাম টুডু ২০১৬ সালে হেরেছেন। ২০২১ সালে হেরেছেন। আসন্ন নির্বাচনে তিনি আবার দাঁড়িয়েছেন। এবারও তাঁর হার সময়ের অপেক্ষা।  

কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলেছেন তিনি। ২ বছরে আবাসের টাকা আটকে দিয়েছে কেন্দ্র। কিন্তু তারপরেও মমতা সরকার ১২ হাজার ৫০৯ জনকে বাংলা আবাস যোজনার টাকা দিয়েছেন। এই এলাকায় ৮০ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। ২৮ হাজার যুবক-যুবতীরা যুবসাথীর টাকা পাচ্ছেন। মোদির গ্যারান্টি মানে জিরো ওয়্যারেন্টি। বছরে ২ কোটি চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু কটা চাকরি দিয়েছে? ২০১৯-২০২৪ সাল পর্যন্ত সাংসদ উন্নয়ন কতটা করেছেন? এরা ধর্মের ভিত্তিতে কাজ করে, তৃণমূল কর্মের ভিত্তিতে কাজ করে।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ