চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি , নন্দীগ্রাম: উত্তপ্ত নন্দীগ্রাম।কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত সাধারণ মানুষ।কেন্দ্রীয় বাহিনীর মারে হাসপাতালে চিকিৎসাধীন এক পরিযায়ী শ্রমিক সহ বেশ কয়েকজন।নন্দীগ্রামের কাঞ্চননগরে (Kanchannagar)কেন্দ্রীয় বাহিনীর হাতে অত্যাচারিত এলাকার সাধারণ মানুষ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। বেশ কয়েকজন নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ টহলরত অবস্থায় কেন্দ্রীয় বাহিনী বাইকে করে আসা দোকানদার ,এলাকার ছেলে এবং বাইরে থেকে বাড়ি ফেরা এক পরিযায়ী শ্রমিককে রাস্তায় দাঁড় করিয়ে মারধর করে।

বর্তমানে প্রত্যেকে নন্দীগ্রাম হাসপাতালে(Nandigram Hospital) চিকিৎসাধীন রয়েছে।এলাবাসীর অভিযোগ শান্তিপূর্ণ এলাকায় ঢুকে কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। যাকে খুশি রাস্তায় দাড় করিয়ে মারধর করছে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমত ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামবাসীরা কেউ রাস্তায় বের হচ্ছে না। যদি সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীকে ভয় পেতে শুরু করে তাহলে নির্বাচনের দিন তারা কি করে সাহস নিয়ে বুথে গিয়ে ভোট দেবেন এই প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বিজেপি নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে চারদিকে ভোটের আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে তৃণমূল নেতারা অভিযোগ করেন। অপরদিকে বিজেপি দাবি করেছে এলাকায় যারা গোলমাল পাকানোর চেষ্টা করছে। তাদের বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই জওয়ানদের মিথ্যে অপবাদ দিতে এই ধরনের হামলার অভিযোগ সামনে আনছেন নন্দীগ্রামে অশান্তি করতে চাওয়া সেখানকার দুষ্কৃতীরা।তবে যতই চেষ্টা হোক না কেন ভোট সুষ্ঠু ও অবাধ করতে এবং শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনীর জনরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ভোটকুশলী সংস্থা ‘আই-প্যাক’ র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ