একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিনি পাকিস্তান জিন্দাবাদ, গতকাল, সোমবার একবালপুরের হুসেন শাহ রোডে বিজেপির সভামঞ্চের সামনে এমনই স্লোগান দিয়েছে কয়েকজন যুবক। তারপরেই বিজেপির সভায় হামলা চালায় তারা। এই অভিযোগেই গতকাল, সোমবার রাতে একবালপুর থানা ঘেরাও করেন বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং সহ গেরুয়া শিবিরের কর্মীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে একবালপুরে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গণ্ডগোল বাধে বিজেপি কর্মীদের। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। আর তাতেই আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আহত হন প্রার্থী রাকেশ সিংও। আর এই ঘটনায় পদক্ষেপ করল একবালপুর থানা। উস্কানিমূলক মন্তব্য ও অশান্তি পাকানোর চেষ্টায় বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার ৯।

আরও পডুন: সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

বিজেপির পাঁচ ও তৃণমূলের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। গতকাল, সোমবার রাতে বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের অভিযোগ, হুসেন শাহ রোড নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিনি পথসভা করছিলেন। তখনই কিছু যুবক সেই মিটিংয়ে এসে মিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন। তারপরেই আমাদের মঞ্চে হামলা চালানো হয়। সেই কারণেই আমরা একবালপুর থানা ঘেরাও করেছি। যদিও বিজেপি প্রার্থীর এই থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন বলে জানা গিয়েছে। মাথা ফাটে এক বিজেপি কর্মীর। পাল্টা অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের কর্মীরা। যদিও পুলিশ তাদের লাঠি উঁচিয়ে ধাওয়া করে হটিয়ে দেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, কিছু যুবক তাদের সভায় উস্কানিমূলক মন্তব্য করে। যদিও তৃণমূল বিষয়টিতে পাত্তা দিতে নারাজ। এটা রাকেশ সিংয়ের গিমিক বলে কটাক্ষ ঘাসফুল শিবিরের।

আজকের রাশিফল: অবিবাহিতরা পঞ্চমীতেই মনের মানুষের দেখা পাবেন, কালো পোশাক পরা এড়ান

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা