কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় রাজনৈতিক পালাবলদের পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তৃণমূলের দখলে থাকা অনেক পঞ্চায়েত অফিসের দখল নিয়েছে বিজেপি। এবার কোচবিহার জেলা পরিষদে নেতৃত্বেও পরিবর্তন হল। নতুন সভাধিপতি নির্বাচিত হলেন একসময়ের তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর। যদিও তিনি এখন মমতাপন্থী, ঋতব্রতপন্থী তৃণমূল নাকি বিজেপিতে গিয়েছেন, তা স্পষ্ট করেননি। শুধু বলেন, তিনি জনপ্রতিনিধি। জনতার জন্যে কাজ করবেন।

আজ, বুধবার (১৪ অক্টোবর) কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে ৩৪ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০ জন। তাঁদের মধ্যে ১৯ জনই হিমানির পক্ষে ভোট দেন। গোটা নির্বাচনী প্রক্রিয়াটি অতিরিক্ত জেলাশাসক তথা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সজল তামাংয়ের নজরদারিতে সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩২টিতে বিজয়ী হয়েছিল তৃণমূল। আর বাকি দুটি আসন পায় বিজেপি। ফলে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল।

এতদিন কোচবিহারের জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব সামলাচ্ছিলেন সুমিতা বর্মন। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলে রাজ্যের পালাবদলের পর জেলা পরিষদের কাজে তাঁকে নিয়মিত দেখা যায়নি। যার ফলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সুমিতার বিরুদ্ধে অনাস্থার অভিযোগ আনে। জেলা পরিষদে তাঁর নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ করেন তাঁরা। তাঁদের সেই প্রস্তাব পাস হয়ে যাওয়ার পরেই নতুন সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তৃণমূলের টিকিটে জিতে হিমানি জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন, জনকল্যাণ এবং ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছিলেন। এদিন নির্বাচনে তাঁর পক্ষেই ভোট দেন ১৯ জন সদস্য।

ভোটে জেতার পর জেলা পরিষদের সভাধিপতি হয়ে হিমানি বলেন, ‘রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এসেছে। মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। তিনি যে ভাবে নির্দেশ দেবেন, সে ভাবে কাজ করব। বিগত দিনে সঠিক ভাবে যে কাজগুলো হয়নি, সেগুলো শেষ করার চেষ্টা করব। আমি ঋতব্রত তৃণমূল বা মমতা তৃণমূল বা বিজেপি কোনও পক্ষেই নেই। আমরা কেবল জনপ্রতিনিধি। আগে জেলা পরিষদে কর্মাধ্যক্ষ ছিলাম। এখন সভাধিপতি হয়েছি।’ তবে কোন পক্ষে আছেন তা জানার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তৃণমূল ছেড়ে দিয়েছি না ধরে রেখেছি বলতে পারব না। এটুকু বলব, শুধু উন্নয়ন করতে চাই।’ তাঁর এই উত্তরে মুচকি হাসেন জেলা পরিষদের সদস্যেরা।

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

ক্যানসারের চিকিৎসা থেকে পেনশন, পুজোয় তিন ধামাকা প্ল্যান নিয়ে হাজির LIC

সুবর্ণ সুযোগ, এক লাখি iPhone 17 মিলছে মাত্র ৪৯ হাজার টাকায়, কোথায় পাবেন?

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

পুজোয় সন্ধ্যার আড্ডা জমান পঞ্জাবি স্বাদের টক-মিষ্টি শিঙাড়ায়, জানুন রেসিপি

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা