তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: জঘন্য বোলিং আর্শদীপ সিংহ-ময়াঙ্ক যাদবদের। আর সেই সুযোগেই তাণ্ডব চালালেন শাই হোপ-সিমরান হেইটমায়ার-শেরফানে রাদারফোর্ডরা। বুধবার (১৪ অক্টোবর) চতুর্থ টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে তিন উইকেট খুঁইয়ে ২৪৭ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেছেন।

হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন দুই ক্যারিবীয় ওপেনার শাই হোপ ও জুয়েল অ্যান্ড্রু। ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে ২২ বলেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। পঞ্চম ওভারে বল করতে এসে জুয়েলকে (১৬ বলে ২১) ৫২ রানের পার্টনারশিপ ভাঙেন অক্ষর পটেল। তবে তাতে লাভ হয়নি। দ্বিতীয় উইকেটে তাণ্ডব চালিয়ে শাই হোপ ও শিমরান হেইটমায়ার ২৪ বলে ৫৮ রান যোগ করে দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। নবম ওভারে বল করতে এসে হেইটমায়ারের (১২ বলে ৩৩) তাণ্ডব থামান প্রিন্স যাদব। এর পর দলকে টেনে নিয়ে যান শাই হোপ ও রোভম্যান পাওয়েল। ২৮ বলে ৫টি বিশাল ছক্কার সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন ক্যারিবীয় অধিনায়ক।

রোভম্যান পাওয়েলকে (১৬ বলে ২৪) থামান আর্শদীপ সিংহ। তবে তাতে লাভ হয়নি। চতুর্থ উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালাতে থাকেন শাই হোপ ও শেরফানে রাদারফোর্ড। ১৬.৪ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন দুজনে। মারমুখী মেজাজে খেলে দুজনে দলকে ২৪৭ রানে পৌঁছে দেন। নীতীশ রেড্ডির শেষ বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তিনি ৫০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে শেরফানে রাদারফোর্ড ২৬ বলে ৪৯ রান করেন।

ভারতীয় দলের দুই পেসার আর্শদীপ সিংহ ও ময়াঙ্ক যাদব চার ওভার করে বল করে ১০৪ রান দিয়েছেন। আর স্পিনার অক্ষর পটেল চার ওভারে দিয়েছেন ৪৫ রান। নীতীশ রেড্ডি তিন ওভারে খরচ করেছেন ৩৯ রান।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা