বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বাংলায় প্রথম দফার নির্বাচন। বিগত কয়েকদিন গরম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। তাই আজ থেকেই রাজ্যবাসী ভাবতে শুরু করেছেন কাল কেমন থাকবে আবহাওয়া। বৃষ্টি হবে নাকি থাকবে ভ্যাপসা গরম। সেই বুঝে সময় নির্ধারণ করে বাড়ি থেকে বের হবেন ভোট দিতে। বৃহস্পতিবার বঙ্গে প্রথম দফার ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া সেই আপডেট দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চারদিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের একাধিক জায়গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার এবং দক্ষিণবঙ্গের পূর্বের ও উপকূলীয় এলাকার কয়েকটি জায়গায় স্বাভাবিকের চেয়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন উপকূলীয় জেলাগুলিতে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮০-৯৫ শতাংশ এবং বাকি জেলাগুলিতে প্রায় ৭৫-৮৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪০-৬০ শতাংশ।

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা এই জেলার এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের  বাকি  জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলার এক বা দুটি স্থানে তাপপ্রবাহের পরিস্থিতি (সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস বা তার বেশি) সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।  এছাড়া দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার কয়েকটি স্থানে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভোট দিতে যাওয়ার সময় রোদ এড়াতে ছাতা সঙ্গে রাখা দরকার। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে  জারি করা হয়েছে গরমের হলুদ সতর্কতা।   ছয় জেলাতেই ভোট রয়েছে বৃহস্পতিবার। 

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের  বাকি  জেলাগুলোর এক বা দুটি স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  ৩০-৪০ কিমি  বেগে ঝড় বইতে পারে।  

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন