দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

নিজর প্রতিনিধি: মোদি-শাহরা বাংলায় এসে বারবার বলেছেন, সোনার বাংলা গড়বেন, কিন্তু সেই ‘সোনার’ কথাটাই বাংলাতে ঠিকমতো উচ্চারণ করতে পারেন না তাঁরা, এবার এই মোদি-শাহকে তোপ দাগলেন লাভ্লি মৈত্র।  বিধানসভা নির্বাচনের প্রথম দফা শেষ। বাকি দ্বিতীয় দফার ভোট। শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রচার। গতকাল ২৩ এপ্রিল ১৫২ আসনে ভোটগ্রহণ চলেছে। আগামী ২৯ এপ্রিল ১৪২ আসনে ভোট রয়েছে। সেই মতো শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে তৃণমূল প্রার্থীদের। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনেই একই প্রার্থী রেখেছে শাসক দল। মুখ বদল করেনি। প্রার্থীদের হয়ে তৃণমূল সাংসদরাও প্রচার করছেন। যাই হোক, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র। প্রার্থী ঘোষণার পর থেকেই সোনারপুরে রয়েছেন লাভলি। কখনও পায়ে হেঁটে, কখনও সবুজ সাথীর সাইকেলে চেপে প্রচার করছেন তিনি। সাধারণ মানুষজনের সুবিধা-অসুবিধার কথা শুনছেন। অলি-গলিতে প্রচার সারছেন।

আগামী ২৯ এপ্রিল সোনারপুরে দ্বিতীয় দফার নির্বাচন। এদিকে শাসকদলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারে ঝড় তুলছে বিজেপিও। ঘনঘন বাংলায় এসে সভা-রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা। অমিত শাহের সভা রয়েছে লাভলির কেন্দ্র সোনারপুর দক্ষিণেও। কিন্তু পোস্টার ছেপে বিষয়টি ঘোষণা করেছে বিজেপি। তাতেই গণ্ডগোল। কারণ পোস্টারে সোনারপুরের জায়গায় ‘সোনাপুর’ জ্বলজ্বল করছে। তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন লাভলি।

তিনি একটি ভিডিও বার্তায় অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, ‘স্বনামধন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বলতেও লজ্জা লাগে আপনাদের বাংলার প্রতি এতটাই শ্রদ্ধা, ভালবাসা, সম্মান, যে বিধানসভা তথা সোনারপুরে দক্ষিণে আপনি আসছেন, তার নামটাও আপনার সঠিকভাবে জানা নেই। এরা ২০২১ সালে সোনারপুর বিধানসভাকে সোনপুর বলেছিলেন।ঠিক একই ভাবে ২০২৬ সালে সোনারপুরকে সোনাপুর বানিয়ে দিলেন। সোনারপুর দক্ষিণের মানুষজনদের এটা জানা উচিত যে, বিজেপি কতটা বাংলা নিয়ে সড়গড়! যেভাবে তাঁরা মঞ্চে উঠে একজন মহিলাকে শাসাচ্ছেন সর্বসমক্ষে, যিনি বাংলার মানুষকে আগলে রেখেছেন, তাঁকে যেভাবে হুঙ্কার দিয়েছেন, যেভাবে অমিত শাহ তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন, সেটা দেখছেন বাংলার মানুষজন। তাঁরা এর জবাব গণতান্ত্রিক রূপে আগামী ২৯ এপ্রিল দেবেন। জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মায়ের চোখে দেখি। যিনি বাংলাকে আগলে রেখেছেন। তাই তাঁর প্রতি করা থ্রেট আমরা বরদাস্ত করব না। একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অসম্মানের প্রতিশোধ তুলবে বাংলার মা-বোনেরা। আমরা বিশ্বাস বিজেপি যেভাবে নারী বিদ্বেষী, অমিত শাহ যেভাবে একজন মহিলাকে থ্রেট করে গিয়েছেন, ৪ তারিখের পর যাদের উল্টো করে ঝুলিয়ে মারধরের হুমকি দিয়ে গিয়েছেন, তার নিদান বাংলার মানুষ দেবে।’

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ