আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। বেলা বাড়তেই তাপমাত্রাও বাড়ছে। সকালে কাজে বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষনের মধ্যেই আপনার শরীর ঘেমে যাচ্ছে। ভিজে যাচ্ছে জামা-প্যান্ট। বাস, ট্রেন হোক কিংবা মেট্রো সব জায়গায় একই অবস্থা। গ্রীষ্মের এই গরমে একপ্রকার নাজেহাল হয়ে পড়ছে জনজীবন। ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচতে অনেকেই ডিওডোরেন্ট বা সুগন্ধি ব্যবহার করে থাকে। তবে বেশ কিছু সুগন্ধি আছে যেগুলো আপনার শরীর একদম ঘাম ও দুর্গন্ধ মুক্ত রাখে। সতেজ থাকে শরীর। আপনি আপনার কর্মস্থলে, জিম এমনকি সামাজিক কোনও অনুষ্ঠান, যেখানেই যান না কেন সব জায়গায় উপযুক্ত এই সুগন্ধি (Perfume) গুলো। এমনই কিছু পারফিউমের কথা আলোচনা করা হল।

১. ক্যালভিন ক্লেইন ওয়ান ডিওডোরেন্ট স্প্রে
এই বিশেষ সুগন্ধি নারী-পুরুষ উভয়দেরই জন্য। হালকা শোভনীয় সুগন্ধ দেয়। আপনার ত্বক সতেজ ও কোমল থাকবে। তবে একবার স্প্রে করলে দ্রুত শুকিয়ে যায়। কিন্তু যেকোনো অফিসে কিংবা সামাজিক কোনও অনুষ্ঠানের পক্ষে এটি একদম উপযুক্ত।

২. ডেভিকফ কুল ওয়াটার বডি স্প্রে
বিশেষ করে এই সুগন্ধি পুরুষদের জন্য। আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে ব্যবহার করতেই পারেন। এই বিশেষ পারফিউম আপনার শরীরের দুর্গন্ধ মুক্ত করবে। সারাদিন প্রাণবন্ত রাখবে। একবার গায়ে স্প্রে করে নিলেই অনেকটা সময় ধরে সতেজ থাকবে শরীর। কিছুটা হলেও ঘাম মুক্ত হবে।

৩. প্যাকো রাবানে ১ মিলিয়ন ডিওডোরেন্ট বডি স্প্রে
Paco Rabanne-র এই পারফিউম একটি আকর্ষণীয় সুগন্ধ দেয়। দীর্ঘস্থায়ী হয়। শরীর ঘামমুক্ত ও সতেজ রাখে। প্রিমিয়াম সুগন্ধি একবার ব্যবহার করলেই বিশেষ একটি অনুভূতি পাবেন আপনার শরীরে।

৪. নটিকা পিওর ব্লু ডিও স্প্রে ফর মেন (লেদার ও ভ্যানিলা)
নারীরা ব্যবহার করলেও এই পারফিউম মূলত পুরুষদের জন্যই। একবার গায়ে স্প্রে করলে সমস্তরকম অস্বস্তি দূর হয়ে যাবে। দীর্ঘক্ষণ স্থায়ী হয়। ভ্রমণ, অফিসের জন্য একদম উপযুক্ত। একদম সকালবেলা এবং সন্ধ্যার সময় ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়।

৫. লঅক্সিটান রোল-অন পারফিউম
এর সুগন্ধ একদম হালকা ও মৃদু জাতীয়। ত্বকের সঙ্গে একেবারে মিশে যায়। সারাদিন শরীর আরামদায়ক ও সতেজ অনুভব হবে। কোনওরকম সাইড এফেক্ট নেই।

৬. ক্রিস্টাল বডি ডিওডোরেন্ট স্প্রে
এই পারফিউম সংবেদনশীল ত্বকের জন্য উপযুক্ত। দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। কোনওরকম জ্বালা করবে না আপনার শরীরে। ঘামেরে দুর্গন্ধকে দূরে সরিয়ে দেবে। কিছুটা হালকা ও আরামদায়ক। উল্লেখযোগ্য বিষয় হল ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।

৭. গেস গ্রূমিং এফেক্ট বডি স্প্রে
যদি আপনি রুচিশীল সুগন্ধ ও দীর্ঘস্থায়িত্ব ডিওডোরেন্ট পছন্দ করেন তাহলে এই Guess Grooming Effect Deodorizing Body Spray একদম আপনার জন্য উপযুক্ত। সমস্ত রকম সামাজিক অনুষ্ঠান, জিম, অফিস এমনকি কলেজে গেলেও ব্যবহার করা যাতে পারে এই সুগন্ধি। ত্বক কোমল ও সতেজ রাখবে।

এখানে বিশেষ কয়েকটি ডিওডোরেন্ট-র সম্পর্কে আলোচনা করা হল। এবার আপনি আপনার পছন্দের তালিকা অনুযায়ী নিয়ে নিতে পারেন। যা গ্রীষ্মকালে আপনার শরীর দুর্গন্ধমুক্ত ও সতেজ রাখবে।

Published by:

Share Link:

More Releted News:

গরমে স্বস্তি ও ঠান্ডা আরাম দেবে গুলকন্দ দুধ, জানুন উপকারিতা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

গরমে দ্রুত নষ্ট হচ্ছে দুধ? দীর্ঘদিন তাজা রাখতে জানুন ৫টি সহজ টিপস

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ