অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  শনিবার আইপিএলে রানের বন্যা দেখেছে ক্রিকেটপ্রেমীরা। রাজস্থানকে হারিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ওই দিনেই চোট কাটিয়ে দলে ফিরেছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে এতদিন দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতের অন্যতম সফল ব্যাটার ইশান কিশান। কামিন্সের দলে ফেরাতে সত্যি কি খুশি হয়েছে ইশান? ম্যাচ শেষে নিজের নিজের মনের কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই দলে ফেরা প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ইশান কিশান বলেছেন, ব্যাটসম্যান হিসেবে তাঁর সেরাটা এখনও আসেনি। চোটের কারণে দীর্ঘ বিরতির পর কামিন্স আইপিএলে ফিরলেও, এই বছরে ইশানের ধারাবাহিক রান করার ক্ষেত্রে কোনও পরিবর্তন আসেনি। ইশান শনিবার ১১টি চার ও তিনটি ছক্কাসহ ৩১ বলে ৭৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, মরশুমের প্রথমার্ধে অধিনায়কত্ব করা প্রসঙ্গে তিনি বলেন, “সাতটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়াটা বেশ মজার ছিল, এবং প্যাট দলে এসে আমাদের বাড়তি বোলিং শক্তি জুগিয়েছিল। তাই সে যখন দলে আসছিল, আমি এমনিতেও খুব খুশি হয়েছিলাম, কারণ তিনি এমনিতেও একজন অসাধারণ অধিনায়ক। তাই আমি নেতৃত্বের চেয়ে আমার ব্যাটিং এবং উইকেট-কিপিং নিয়েই বেশি ভাবছিলাম।” 

আরও পড়ুন: কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

ব্যাটিং প্রসঙ্গে ইশান বলেছেন, নিজের শট খেলে যেতে হবে এবং ব্যর্থতাকে ভয় পেলে চলবে না। জোফ্রা আর্চারের যে বাউন্সারটি তার হেলমেটে লেগে সোজা সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গিয়েছিল, সে প্রসঙ্গে বলেন যে বলটি প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করেছিল। বলেছেন, “এই ইনিংস থেকে ছয় রান পেয়ে আমি খুশি। কখনও কখনও আমার মনে হয়, ভাগ্য সাহসীদেরই সহায় হয়। তাই শুধু বলের দিকে নজর রেখে খেলে যেতে হয়। আমার মনে হয়, এটা আমার জন্য একটা ভালো শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল।” ইশান এই বছর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ২১ ইনিংসে ৪০.১৯ গড়ে ও ২০৩.৮৬ স্ট্রাইক রেটে ৮৪৪ রান করেছেন, যার মধ্যে একটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। এর আগে, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনি দুর্দান্ত খেলেছিলেন। সেই ম্যাচে তিনি নয় ইনিংসে ৩৫.২২ গড়ে ও ১৯৩.২২ স্ট্রাইক রেটে ৩১৭ রান করেন, যার মধ্যে তিনটি অর্ধশতরান এবং সর্বোচ্চ ৭৭ রান ছিল। 

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন