কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: আইপিএলে বইছে  রানের বন্যা। খুব অঘটন না ঘটলে ২০০ রান করা করা এখন দলগুলির কাছে জলভাত। আর সেই রান তাড়া করা বিপক্ষ শিবিরের কাছে খুব একটা কঠিন কাজ হচ্ছে না। এদিন ব্যাট হাতে শুরুতেই তাণ্ডব দেখায় বৈভব সূর্যবংশীর। ১৫ বছরের বিস্ময় বালককে যোগ্য সঙ্গত দেয়  ধ্রুব জুরেলও। দুজনের চওড়া ব্যাটে ভর করে শনিবার (২৫ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ছয় উইকেট ২২৮ হারিয়ে রান তোলে রাজস্থান রয়্যালস।  ২২৯ রান তাড়া করতে নেমে চালিয়ে খেলতে থাকে হায়দরাবাদ। ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ঈশানের দল। 

হায়দরাবাদের হয়ে শুরুটা ভালো করেননি ট্রাভিস হেড। মাত্র ৫ বলে ৬ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে ঝোড়ো ইনিংস খেলে সামাল দেন অভিষেক শর্মা। ২৯ বলে ৫৭ রান করেছেন টি-টোয়েন্টি সেরা ব্যাটার। কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দেওয়া ভারতের তরুণ ব্যাটসম্যান ঈশান কিশান ৩১ বলে ৭৪ রানের ইনিংস খেলে আউট হন। অল্প রানের জন্য ঈশানের শতরান হাতছাড়া হয়। ২৪ বলে ২৯ রান করে ফেরেন ক্লাসেন। ১৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন নীতীশ কুমার রেড্ডি। এদিন দুটি করে উইকেট নিয়েছেন ব্রিজের শর্মা ও জো আর্চার। 

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঈশান মালিঙ্গা চার ওভারে ৩৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। এদিন জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চলতি আইপিএলে এদিনই প্রথম অধিনায়কত্ব করলেন তিনি। প্রথম ওভারে বল করতে আসা প্রফুল্ল হিঙ্গকে বেধড়ক ঠ্যাঙানি দেন বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্সকেও রেহাই দেননি। তবে খানিকটা খোলসের মধ্যে ছিলেন যশস্বী জয়সোয়াল। তৃতীয় ওভারেই ঈশান মালিঙ্গার বলে হাইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ৮ বলে ১০ রান করেন যশস্বী। তবে তাণ্ডব চালিয়ে যেতে থাকেন বৈভব। ষষ্ঠ ওভারে সাকিব হুসেনের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় এক উইকেটে ৭৬।

তিন নম্বরে নামা ধ্রুব জুরেল প্রথমদিকে এক প্রান্ত ধরে রেখেছিলেন। কিন্তু পরে হাত খোলেন। ২৮ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ৯ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান। ১৩তম ওভারে নীতীশ রেড্ডির বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন জুরেল। অর্ধশতরান করতে তিনি খেলেছেন ৩৪ বল। তবে অর্ধশতরানের পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ভেঙে যায় ১১২ রানের জুটি।

জুরেল সাজঘরে ফেরার পর বৈভবের সঙ্গে জুটি বাঁধেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। ১৪তম ওভারে সাকিব হুসেনের বলে ছক্কা, চার ও ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছে যান বৈভব। ৩৬ বলেই শতরান পূর্ণ করেন। শতরান করার পথে ১৫ বছরের বিস্ময় বালক হাঁকিয়েছেন পাঁচটি চার ও ১২টি বিশাল ছক্কা। তবে শতরান পূর্ণ করার পরের বলেই লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরে যেতে হয় বৈভবকে। তার আগে দলকে অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন।

পাঁচ নম্বরে নেমেই চালিয়ে খেলতে শুরু করেন ডোনোভান ফেরেইরা। তবে হাতে উইকেট থাকা সত্বেও টেস্টের মতো ঠুকঠাক করে খেলতে থাকেন রিয়ান পরাগ। শেষ পর্যন্ত ১৭তম ওভারে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। রাজস্থান অধিনায়কের অবদান ৯ বলে সাত রান। ১৮তম ওভারে সাকিব হুসেনের বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ফেরেইরা। ওই ওভারে দুই ছক্কা ও একটি চারের সাহায্যে ১৮ রান যোগ করেন ফেরেইরা ও সিমরান হেইটমায়ার। ১৯তম ওভারে বল করতে এসে ফেরেইরার (১৫ বলে ৩৩) তাণ্ডব থামান ঈশান মালিঙ্গা। শেষ ওভারে হে্ইটমায়ারকে (১১) আউট করেন প্রফুল্ল হিঙ্গে। শেষ পর্যন্ত ২২৮ রানেই থামে রাজস্থানের ইনিংস। রবীন্দ্র জাদেজা ৪ ও জোফ্রা আর্চার ২ রানে অপরাজিত থাকেন।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি