মালদায় পৃথক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : মালদায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। অন্য একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে এক লরি চালক। দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায় ১২নং জাতীয় সড়কে। শনিবার রাত ১২টা নাগাদ নারায়ণপুর মিশন রোড এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি সজোড়ে ধাক্কা মারে ওই যুবকের বাইকে। সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছিটকে পড়েন যুবক। রাস্তার ধারে অনেকক্ষণ পড়েছিল সে। রাতের দিকে হওয়ায়, রাস্তায় লোকজন কম ছিল। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটি পালিয়ে যায় ধাক্কা মেরেই। গাড়িটির খোঁজে পুলিশ। এলাকার সিসিটিভির দিকে নজর রেখেছে তাঁরা।  

পাশাপাশি দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। নারায়ণপুর চাকি মোড় এলাকায় একটি লরি ধাক্কা মারে অন্য একটি লরিকে। জানা গিয়েছে, রাস্তার ওপর চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে ছিল একটি বড়ো লরি। আচমকাই একটি ছোট লরি পিছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় ছোটো লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ছোটো লরির চালক গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে