বিজেপি নেত্রী ও তাঁর কন্যা পদ্মপ্রার্থীর হুমকিতে আতঙ্কিত!‌ অডিও ক্লিপ ভাইরাল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে তেতে উঠল রাজ্য–রাজনীতি। কারণ বিজেপি নেত্রী এবং তাঁর মেয়ে গেরুয়া শিবিরের অন্দরেই সুরক্ষিত নন বলে অভিযোগ উঠেছে। আর সেটা সামনে এসেছে একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার জেরেই। যা ফাঁস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এটা নিয়েই এখন সরগরম হয়ে উঠেছে ভাতার বিধানসভা এলাকা। যদিও এই অডিও ক্লিপ যাচাই করে দেখেনি ‘‌এই মুহূর্তে’‌ বাংলা ডিজিটাল।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ একটি অডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ার। ওই ভিডিও ৪ মিনিট ১১ সেকেন্ডের। সেখানে ভাতারের এক বিজেপি নেত্রীর সঙ্গে দলেরই এক যুবনেতার কথা শোনা যায়। বিজেপির ওই নেত্রী শুচিস্মিতা হাটি প্রচণ্ড উত্তেজিত হয়ে ওই যুবনেতাকে জানাচ্ছেন, প্রার্থী সৌমেন কার্ফা ঘনিষ্ঠ দলেরই দু’‌জন তাঁকে এবং তাঁর নাবালিকা মেয়েকে জড়িয়ে কদর্য ভাষায় হুমকি দিয়েছে। আজ, মঙ্গলবার তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ার ওই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। অডিও ক্লিপ পোস্ট করে তৃণমূল প্রার্থী লিখেছেন, ‘‌ভাতার বিধানসভার বিজেপি নেত্রী ও তাঁর কন্যা যদি দলের মধ্যে আক্রান্ত হন এবং সুরক্ষা না পান তাহলে ভাবুন, এরা সাধারণ মহিলাদের কোন দৃষ্টিতে দেখে থাকে, লজ্জা লজ্জা।’‌

তারপর কী জানা যাচ্ছে?‌ এদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে মঙ্গলবার যে অডিও ভাইরাল হয়েছে তাতে চাপে পড়ল গেরুয়া শিবির। বিজেপি নেত্রী শুচিস্মিতা হাটি এবং দলেরই যুবনেতা প্রতাপ হাজরার মধ্যে কথোপকথন শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে। ভাতার বাজার কদমতলায় বিজেপির যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মধ্যে সৌমেন কার্ফা ঘনিষ্ঠ দু’‌জন বিজেপি কর্মীর মধ্যে তুমুল হাতাহাতি হয়। ওই ঘটনার খবর পেয়ে শুচিস্মিতা হাটি কার্যালয়ে গেলে তাঁর সঙ্গেও ঝামেলা হয় সৌমেন ঘনিষ্ঠ একজনের। তখন শুচিস্মিতা হাটি এবং তাঁর মেয়ের উদ্দেশে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর অডিও ক্লিপে শুচিস্মিতা হাটিকে বলতে শোনা যায়, ‘‌এতবড় ঘটনার পরেও আমি পুলিশের কাছে যাইনি দলের দিকে তাকিয়ে। আশা করেছিলাম, যে দুজন আমাকে ও আমার মেয়েকে গালিগালাজ করেছে তাঁরা আমার কাছে ক্ষমা চাইবে। কিন্তু সেই সৌজন্য দেখায়নি। আমি পুলিশের দ্বারস্থ হব।’‌

আর কী জানা গেল?‌ অন্যদিকে এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। ওই অডিও যে তাঁরই তা স্বীকার করে নিয়ে শুচিস্মিতা হাটি বলেন, ‘‌আমি দলের কর্মীর সঙ্গে ফোনে কথা বলেছি। এটা সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় ছিল। কিন্তু যার সঙ্গে কথা বলেছি তাঁর কাছ থেকেই এই অডিও রেকর্ডিং বাইরে ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের হাতে গিয়েছে। আমি আইনের দ্বারস্থ হব।’‌ বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা সোশ্যাল মিডিয়ায় পাল্টা লিখেছেন, ‘‌এআই দিয়ে এডিট আর তৃণমূল ও আইপ্যাকের ষড়যন্ত্রের পর্দা ফাঁস করলেন জেলার সহ–সভাপতি মাননীয় শুচিষ্মিতা হাটি।’‌

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির