ভোটের সকালে উত্তেজনা চাপড়ায়, বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনার খবর সামনে আসতে শুরু করেছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কিছু জায়গায় সংঘর্ষ ও অভিযোগের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোট শুরুর আগের মুহূর্তে রাজনৈতিক পক্ষগুলির মধ্যে চাপানউতোরের আবহ তৈরি হয়েছে।

নদিয়ার চাপড়া এলাকায় একটি ভোটকেন্দ্রকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় দুই রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় এক রাজনৈতিক দলের বুথ এজেন্ট আহত হন বলে জানা গিয়েছে। আহতের নাম মোশারফ মীর। বাড়ি চাপড়ার হাঁটড়ায়। প্রথমে আইএসএফ নেতৃত্ব তাদের এজেন্ট বলে দাবি করলেও বিজেপির দাবি তাদের এজেন্ট। অভিযোগ উঠেছে, তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বুথের আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, DCRC-র সামনে বিক্ষোভে কুলতলির বিজেপি প্রার্থী

নির্বাচনের সময় শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও ভোটের আগে এ ধরনের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। নির্বাচন কমিশন পুরো বিষয়টির উপর নজর রাখছে এবং কোথাও আইনশৃঙ্খলার অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন অর্থাৎ বুধবার যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোেট দিতে পারেন, সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের