তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, DCRC-র সামনে বিক্ষোভে কুলতলির বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতে চলেছে সকাল ৭টা থেকে। তার আগেই কুলতলিতে উত্তেজনার সৃষ্টি হয় ডিসিআরসি সেন্টারের সামনে বিক্ষোভকে ঘিরে। বিজেপি প্রার্থী মাধবী মহলদারের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা সেখানে প্রতিবাদে সামিল হন। তাঁর অভিযোগ, ভোটের(West Bengal Assembly Election 2026) আগের রাতেই এলাকায় শাসকদলের তরফে সন্ত্রাস চালানো হয়েছে এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।

মাধবী মহলদার দাবি করেন, “গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে।” তিনি আরও অভিযোগ করেন, কিছু জায়গায় বুথ দখলের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, বিজেপির এই সমস্ত অভিযোেগ সরাসরি খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, ভোটের আগে পরাজয়ের আশঙ্কায় বিজেপি অজুহাত খুঁজছে এবং ইচ্ছাকৃতভাবে ভোটের (West Bengal Assembly Election 2026) পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ বুথে ঢুকলেই মনে হবে কোনো অনুষ্ঠান বাড়ি! কৃষ্ণনগরে ভোটারদের জন্য বিশেষ চমক

প্রথম দফার ভোট(West Bengal Assembly Election 2026) তুলনামূলকভাবে শান্তিপূর্ণ হওয়ায় দ্বিতীয় দফাও একইভাবে সম্পন্ন করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। কমিশনের তরফে ইতিমধ্যেই একাধিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে স্পর্শকাতর বুথে নজরদারি-সব দিকেই কড়া নজর রাখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভোট শুরুর আগেই এই ধরনের অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ যে বাড়ছে, তা স্পষ্ট।

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির