আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

নিজস্ব প্রতিনিধি: মার্চের ১১ তারিখ ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে বিয়ে করেছেন ৩৭ বছর বয়সী অভিনেত্রী কৃতিকা কামরা। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর প্রথম বিয়ে হলেও গৌরবের দ্বিতীয় বিয়ে ছিল। খুব ছিমছাম ভাবে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়ের পর ছবি পোস্ট করেছেন এবং তাতে তাঁদের সেলিব্রিটি বন্ধুরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। বর্তমানে কৃতিকা বলিউডের একজন সফল অভিনেত্রী, কিন্তু অভিনয়ের প্রাথমিক জীবনটা মোটেও ভাল ছিল না তাঁর। অনেক সংগ্রাম করতে হয়েছিল। ‘কাস্টিং কাউচ’-এরও শিকার হয়ে ছিলেন তিনি। একটি টিভি শো দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। টিভিতে জনপ্রিয়তা পাওয়ার পর, ২০১৮ সালে চলচ্চিত্রে পা রাখেন কৃতিকা। কিন্তু স্ট্রিমিং শো ‘তাণ্ডব’ তাঁর কেরিয়ারের গেম-চেঞ্জার।

এই শো দিয়েই তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। কিন্তু তাঁর অভিনয় যাত্রা সহজ ছিল না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাস্টিং কাউচের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমি অভিনয় জীবনে কাস্টিং কাউচের বিষয়টা জানতাম। আমার বাবা-মাও খবরের কাগজে এ বিষয়টা পড়েছিলেন। বাস্তবে আমিও এর সম্মুখীন হয়েছিলাম, কিন্তু অল্পের জন্যে রক্ষা পেয়েছিলাম। এটা ছিল নিছক ভাগ্য আর কাকতালীয় ঘটনা। আমি যখন অভিনয়ে কেরিয়ার শুরু করি তখন আমার বয়স খুব কম ছিল। আমি একটি ছোট শহর থেকে এসেছিলাম। আমার কাছে পর্দায় দেখা প্রত্যেক ব্যক্তিই ছিলেন একজন দাপুটে অভিনেতা। কিন্তু বলিউডে সিনেমার পরিচালক এবং প্রযোজকরা টিভি অভিনেতাদের তেমন গুরুত্ব দেয়না। এটা ছিল সামন্ততন্ত্রের অনুরূপ। পর্দায় উপস্থিতি এবং চরিত্রের উপর নির্ভর করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা।’

অভিনেত্রী কীভাবে একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, সে বিষয়ে আরও বলেন, ‘আমি প্রথম দিকে এই ধরনের অনেক বৈষম্যের সম্মুখীন হয়েছি। আমি আনন্দের সঙ্গে টিভিতে কাজ করেছি। আমার মনে টিভি ও সিনেমার মধ্যে কোনও পার্থক্য ছিল না। কিন্তু যখন লোকেরা আমার সঙ্গে কথা বলে জানতে পারে যে, আমি অভিনয় ছাড়াও অন্য কিছু করি, ছোট পর্দায় অভিনয় করি, তখন তাঁরা অবাক হয়ে যান। অভিনেতাদের ক্ষেত্রে প্রায়শই এমনটাই ঘটে। ওরা ভাবে আমাদের বুদ্ধি নেই। কেউ সরাসরি একথা বলেনি, কিন্তু আমি এটাই শুনেছি। আমি একজন নারীবাদী। আমি এটা গর্বের সঙ্গে বলি। পর্দায় নারী চরিত্রগুলোকে কীভাবে চিত্রিত করা হয়, তা নিয়ে আমি ভাবি।  টিভিতেও, আমি ঘরোয়া নাটক বা রক্ষণশীল চিন্তাভাবনাকে উৎসাহিত করে এমন অনুষ্ঠান থেকে দূরে থেকেছি। আমি বেশিরভাগ সময়ই প্রগতিশীল কাজ করার চেষ্টা করেছি। আমি আমার প্রথম ছবি ‘মিত্র’-তেও কোনও অসহায় মেয়ে ছিলাম না। আমি ছিলাম একজন দৃঢ়চেতা নায়িকা। কিন্তু এরপরেও আমাকে এমন সব ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে আমার মাত্র দুটি দৃশ্য আর একটি গান থাকত। আমি সেই ছবিগুলি ফিরিয়ে দিয়েছি। বড় কোনও ছবির অংশ হওয়ার জন্য আমি যেকোনও কিছু করতে রাজি নই। এই কারণে আমাকে অনেক খারাপ প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে বেঁচে ফিরেছি।’

Published by:

Share Link:

More Releted News:

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ