বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেল। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বেড়েছে।  ব্যারেল প্রতি দাম ছাড়াল ১২০ ডলার। গত ৪ বছরেরও বেশি সময় ধরে এমন দাম হয়নি। রেকর্ড গড়েছে এই দাম। 

ইরানের ওপর কঠোরভাবে নৌ বাধা  এবং ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের। ইরানের ওপরে এই বাধা আরও বেশ কিছুদিন থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এরফলেই আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে তেলের দাম। বলা যায়, গত ৪ বছরের বেশি সময়ে এমনভাবে তেলের দামবৃদ্ধি নজরে আসেনি। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। সরাসরি সামরিক হামলা করার থেকে এইভাবে নৌ অবরোধ করলে অনেক বেশি কাজে দেবে। তাঁর দাবি, ইরানের সঙ্গে এই কাজ করলে অর্থনীতি ও অভ্যন্তরীণ ব্যবস্থা ধাক্কা খাবে। সমস্যায় পড়তে হবে। 

সূত্রের খবর, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। এই প্রণালী পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরফলেই তেলের দাম হু হু করে বাড়তে শুরু করেছে।

এই পরিস্থিতি সামাল দিতে এবং একাধিক বিষয়ের ওপর প্রভাব কমাতে হোয়াইট হাউজ বিকল্প পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শুরু করেছে। বাজার স্বাভাবিক করার চেষ্টা করছে হোয়াইট হাউস। অন্যদিকে, ইরানের ওপরে অবরোধ জারি রাখার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাঁদের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার কথা বলেছে তারা। কোনও ধরনের কূটনৈতিক আলোচনার আগেই তা করতে হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ও ইজরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনও সামরিক অভিযান শুরু করে, তবে তার পরিণতি খুব খারাপ হবে। গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতি হবে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক