‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

'ন্যায়ের বিচার হবেই', সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার। জানালেন, 'আলো আছে। ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ব্যবসায়ী তথা অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি রক্ষা করেছে দিল্লি হাইকোর্ট। আদালত সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। আর মামলা চলাকালীন সঞ্জয় কাপুরের স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে তাঁর স্বামীর সম্পত্তি বিক্রি থেকে বিরত থাকতে বলেছে। গতবছর জুনে লন্ডনে পোলো খেলতে গিয়ে মৌমাছি ঢুকে গলায় আটকে যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। তাঁর মৃত্যুর পরেই তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির অধিকার চেয়ে হাইকোর্টে মামলা করেন সঞ্জয়ের মা রানি কাপুর। তিনি প্রিয়া সচদেবের বিরুদ্ধে সঞ্জয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ আনেন। পাশাপাশি করিশ্মা কাপুরের সন্তানরাও তাঁর বাবার সম্পত্তির ভাগ নিয়ে প্রিয়া সচদেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তাঁরা জানান, প্রিয়া সঞ্জয়ের সম্পত্তির যে তালিকা আদালতে জমা দিয়েছেন, তাতে তাঁর বাবার অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব নেই। তাঁদের ইচ্ছাকৃত সঞ্জয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই মামলা তেই আপাতত স্বস্তি পেলেন করিশ্মা ও তাঁর সন্তানরা। তাঁদের করা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেছে আদালত। আদালতের এই রায়ের পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন করিশ্মার বোন করিনা কাপুর।

তিনি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, ‘আলো আছে। ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে।’ উল্লেখ্য, বর্তমানে সঞ্জয়ের সম্পত্তির ভাগিদার তিনজনে। এক সঞ্জয় কাপুরের মা, দুই সঞ্জয় কাপুরের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর এবং করিশ্মা কাপুরের সন্তান সামাইরা এবং কিয়ান।  তাঁরা প্রিয়া সচদেব কাপুরের বিরুদ্ধে একটি উইল জাল করার এবং সঞ্জয়ের সম্পত্তির অসম্পূর্ণ তালিকা জমা দেওয়ার অভিযোগ করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ওই তালিকা থেকে পোলো খেলার জন্যে ব্যবহৃত সঞ্জয়ের দামি ঘোড়া এবং অডেমার্স পিগেট, রোলেক্সের মতো ব্র্যান্ডের হাতঘড়ির সংখ্যা বাদ দেওয়া হয়েছে।

এছাড়া কাপুর পরিবারের সম্পত্তির অংশ হিসেবে সঞ্জয় কাপুরের মালিকাধীন বেশ কয়েকটি স্থাবর প্রিয়া কাপুরের দেওয়া সম্পত্তির তালিকায় নেই। অবশেষে সঞ্জয় কাপুরের সম্পত্তি সম্পত্তি সংরক্ষণের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবারের রায়ে আদালত বলেছে, প্রয়াত ব্যবসায়ীর সম্পদ সংরক্ষণের প্রয়োজন। তা অপচয় করা উচিত নয়। এবং প্রিয়া কাপুরকে সেগুলো বিক্রি করা থেকে বিরত থাকার জন্যে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত প্রিয়া কাপুরকে সঞ্জয় কাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করা থেকেও বিরত থাকতে নির্দেশ দিচ্ছে। সঞ্জয়ের উইলটির সত্যতা নিয়ে ওঠা সন্দেহ দূর করতে হবে প্রিয়া কাপুরকে। ইতিমধ্যেই করিশ্মা কাপুরের সন্তানেরা একটি প্রাথমিক প্রমাণ উপস্থাপন করেছেন। শেষ পর্যন্ত যদি উইলটি জাল প্রমাণিত হয়, তবে তা তাঁদের প্রতি অবিচার হবে।

পারিশ্রমিকের টাকা চাওয়ায় মারধর, পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক ‘মির্জাপুর’-খ্যাত অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল