আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর একমাস পার। এখনও নিশ্চুপ প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। রাহুলের সহকর্মীরা তাঁর রহস্যজনক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তারকাদের নিরাপত্তায় ত্রুটির অভিযোগ তুলেছেন। জানা হয়েছে, চিত্রনাট্যে লেখা ছিল, হানিমুনে গিয়ে মৃত্যু হবে ধারাবাহিকের ‘উজান’ চরিত্রের। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি লীনা এবং ধারাবাহিকের পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। এখন শোনা যাচ্ছে, বিতর্কের জেরে বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নেবেন লীনা গঙ্গোপাধ্যায়!

এরকমও শোনা গিয়েছে যে, আগামী দিনে প্রযোজনার সঙ্গে আর যুক্ত থাকবেন না তিনি। তাহলে কী করবেন তিনি? এও শোনা গিয়েছে, বিনোদন দুনিয়া থেকে বেরিয়ে সম্পূর্ণ ভিন্ন পেশায় যোগ দেবেন তিনি। সত্যিই কী তাই? প্রসঙ্গত, রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পরে লীনা, শৈবাল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুস্থল তালসারিতে গিয়েও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। টেকনিশিয়ানদের তরফ থেকে এমনটাও দাবি ওঠে যে, যত দিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন ‘ম্যাজিক মোমেন্টস’ এর সঙ্গে কেউ কাজ করবে না।

ইতিমধ্যেই ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ‘চিরসখা’ বন্ধ হয়ে গিয়েছে। ‘কনে দেখা আলো’র ভবিষ্যৎ নিয়েও জলঘোলা চলছে। ধারাবাহিক থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই গুঞ্জন, তবে কী প্রযোজনা থেকে সরে যাচ্ছেন লীনা? যদিও গুঞ্জনের প্রেক্ষিতে প্রযোজনা সংস্থার দ্বিতীয় কর্ণধার শৈবাল জানিয়েছেন, যাঁরা এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, তাঁরাই এর ভাল উত্তর দিতে পারবে। এই ধরনের গুঞ্জনের কোনও অর্থ নেই। আর্টিস্ট ফোরামের জারি করা ফতোয়ার কারণে তাঁদের সঙ্গে কেউ কাজ করতে চাইছেন না। আগামী দিনের কথা এখনই বলতে বা ভাবতে নারাজ তিনি।

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা