একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, জেনে নিন বঙ্গে পুনর্নির্বাচনের দিন কোথায় হবে ঝড়-বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোটে সেইভাবে অশান্তির খবর মেলেনি। তবে বুধবার দ্বিতীয় দফার ভোটের দিন বেশ কিছু জায়গায় মিলেছে অশান্তির খবর। বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে । আজ সকাল থেকে শুরু হয়েছে পুনরায় ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফার ভোটের দিন আবহাওয়া ছিল মনোরোম। বৃষ্টিও হয়েছিল ঝেঁপে। জেনে নিন আজ কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া (weather update)। যে এলাকায় ভোটগ্রহণ হচ্ছে সেখানে কতটা হতে পারে বৃষ্টি।    

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।   আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রির আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে।  আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। অর্থাৎ যে জায়গাগুলিতে উপনির্বাচন হবে সেখনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

 উত্তরবঙ্গের জেলাগুলির জন্য জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭-১১ সেমি পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। 

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ