প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনদুপুরে ব্যস্ত রেলস্টেশন, চারপাশে যাত্রীদের ভিড়-তার মধ্যেই নিঃশব্দে ঘটে গেল এমন এক চুরি, যা ফের প্রশ্ন তুলেছে যাত্রী নিরাপত্তা নিয়ে। মুহূর্তের অসাবধানতা, আর তারই সুযোগ নিয়ে চোখের সামনে উধাও হয়ে গেল একটি মোবাইল ফোন! মুম্বই সংলগ্ন নাইগাঁও রেলওয়ে স্টেশন-এ ঘটে যাওয়া এই ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা দেখার পর অনেকেই শিউরে উঠছেন।

 

View this post on Instagram

 

A post shared by Virarmerijaan ⚡️ (VMJ) (@virarmerijaan)

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বেঞ্চে এক ব্যক্তি গভীর ঘুমেচ্ছেন। ঠিক তার কাছেই দাঁড়িয়ে এক যুবক কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে ঘুমন্ত ব্যক্তিকে সামান্য কাত করে দেয় এবং অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাঁর পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নেয়। পুরো ঘটনাই ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে, আর ভুক্তভোগী কিছুই টের পান না। এরপর অভিযুক্ত যুবক নির্বিঘ্নে সেখান থেকে হেঁটে চলে যায়। অন্য একটি প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন।

আরও পড়ুনঃ ‘কিং কোবরা’ সঙ্গে খেলছিলেন, শেষে মর্মান্তিক পরিণতি! ভাইরাল ভিডিও দেখে শোরগোল নেটদুনিয়ায়

এই ঘটনার পর শহরতলির রেলস্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিনের বেলাতেও এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। এদিকে, আলাদা এক ঘটনায় থানে রেলওয়ে পুলিশ স্টেশন-এ মাদক উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। গত ১৩ এপ্রিল স্টেশন চত্বরে একটি পরিত্যক্ত বস্তা থেকে প্রায় ৮.২৪ কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য ১.৬৪ লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত চালিয়ে বিহার থেকে অভিযুক্ত বিজয় ডোমন পাসোয়ানকে ২১ এপ্রিল গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি এক সহযোগীর সঙ্গে ট্রেনে করে মাদক নিয়ে এসেছিলেন। তবে স্টেশনে পুলিশি তৎপরতা দেখে বস্তা ফেলে পালিয়ে যান।এই দুটি ঘটনায় ফের প্রমাণ করছে, রেলপথে নিরাপত্তা আরও জোরদার করা এখন সময়ের দাবি।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী